Advertisement

হজযাত্রীরা হচ্ছেন আল্লাহর মেহমান: ধর্মমন্ত্রী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

হজযাত্রীরা হচ্ছেন আল্লাহর মেহমান: ধর্মমন্ত্রী

চলতি বছরের প্রথম হজ ফ্লাইটের আগে রাজধানীর আশকোনার হজক্যাম্প পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ কায়কোবাদ। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি হজক্যাম্পে গিয়ে ঘুরে দেখেন।

Advertisement

মন্ত্রী হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের থাকা-খাওয়া, প্রস্তুতি ও অন্যান্য বিষয়ে খোঁজ নেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।

ধর্মমন্ত্রী ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে কথা বলে হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি বলেন, “হজযাত্রীরা হচ্ছেন আল্লাহর মেহমান। তাদের সেবাকে খেদমত হিসেবে দেখতে হবে। কোনোভাবেই যেন তারা কষ্ট না পান- তা নিশ্চিত করতে হবে।”

মোফাজ্জাল হোসাইন জানান, হজযাত্রা যেন নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন হয়, সে বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে।

Advertisement

আজ শুক্রবার রাতে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট উড়াল দেবে। এরই মধ্যে হজযাত্রীরা হজক্যাম্পে আসতে শুরু করেছেন।