Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বাজেট আলোচনায় এমপিদের অনুপস্থিতি, স্পিকারের ক্ষোভ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ২০: ১৭
বাজেট আলোচনায় এমপিদের অনুপস্থিতি, স্পিকারের ক্ষোভ

জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নেওয়ার তালিকা দিয়েও ৪০ শতাংশেরও বেশি সংসদ সদস্য (এমপি) অনুপস্থিত থাকায় অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ শনিবার সংসদের বৈঠকে একের পর এক সংসদ সদস্যের নাম ডাকার পরও তাদের কক্ষে না পেয়ে তিনি এই অসন্তোষ জানান।

Advertisement

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিতে একাধিক সংসদ সদস্যের নাম ডাকার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে ঢাকা-২ আসন থেকে নির্বাচিত বিএনপিদলীয় সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমানকে বক্তব্য দেওয়ার জন্য ডাকা হলে তিনি প্রস্তুতি না থাকার কথা বলে অস্বীকৃতি জানান। এতে স্পিকারের অসন্তোষ আরও বাড়ে।

সংসদ অধিবেশন পরিচালনাকালে স্পিকার বলেন, “অনেক আইনপ্রণেতা বক্তার তালিকায় নাম দিলেও বক্তব্য দেওয়ার সময় সংসদ কক্ষে উপস্থিত থাকছেন না।”

আমানউল্লাহ আমানকে উদ্দেশ্য করে স্পিকার বলেন, ‘‘তালিকায় আপনার নাম দেওয়া আছে। এর উত্তরে আমান জানান, আমি আমার নাম দিইনি। তখন চিফ হুইপের উদ্দেশ্যে বলেন, আমি তালিকা থেকে দেখতে পাচ্ছি যে, ৪০ শতাংশেরও বেশি সদস্য অনুপস্থিত। পরবর্তীতে আমানের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার যদি প্রস্তুতি না থাকে, তবে ঠিক আছে প্রয়োজন হলে আপনি পরে বলতে পারেন।’’

Advertisement
Advertisement
Advertisement

এরপর স্পিকার ঢাকা-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির জ্যেষ্ঠ সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নাম ডেকে জানতে চান, “গয়েশ্বর চন্দ্র রায়, আপনি কি প্রস্তুত?”

জবাবে গয়েশ্বর চন্দ্র রায় জানান, আজ শনিবার তার বক্তব্য দেওয়ার কথা ছিল না। তবে যেহেতু আপনি আমার নাম ডেকেছেন, তাই আপনার সম্মানে আমি বক্তব্য দেব বলে জানান তিনি।

বিষয়: স্পিকারএমপিসংসদবাজেট
Advertisement
সর্বশেষ
  • ১

    মহাকাশে অস্ত্রের বিস্তার, জিপিএস থেকে ব্যাংকিং—ঝুঁকিতে যে সেবাগুলো

  • ২

    ‘৫ আগস্টের পর মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে দাড়ি-টুপিঅলা লোকগুলো’

  • ৩

    ‘অনুঘটক না থাকলে আমি অভিনয় করতে চাই না’

  • ৪

    ‘আলেম-ওলামাদের সম্পর্কে বলা হয়- আরে ওরা তো দাওয়াত খাইয়া বেড়াবে’

  • ৫

    ব্রাজিলেও সরকার বদলাতে চায় আমেরিকা?

সম্পর্কিত
  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।

  • ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আলিস আল ইসলাম প্রথমবার ডাক পেলেন ওয়ানডেতে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র

  • দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    সকাল থেকেই দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছিল। বিক্ষোভে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী