Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ভোটের পরিবেশ অবশ্যই ভালো, যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি সানাউল্লাহ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১৯: ১৭
ভোটের পরিবেশ অবশ্যই ভালো, যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীকে হত্যার ঘটনাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠা সত্ত্বেও ভোটের পরিবেশ নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতি দ্রুত যৌথ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

নির্বাচন ভবন মিলনায়তনে আজ রোববার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিংয়ে ভোটের পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘সার্বিকভাবে যদি আমরা বলি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই নিয়ন্ত্রণে আছে।’’

শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ভোটের মাঠের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে প্রভাব ফেলেছে স্বীকার করে তিনি বলেন, ‘‘ওসমান হাদির হত্যাকাণ্ড ডেফিনেটলি একটা বড় ঘটনা। এবং মাঠপর্যায়ে এটা তো আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিকভাবে একটা প্রভাব ফেলেছে।... ...। যারা নির্বাচনকে বিঘ্নিত করতে চায়, আন্ডারমাইন করতে চায়, তাদের টার্গেট কিন্তু মূলত শহর এলাকা। খেয়াল করে দেখবেন। তারা খুব খুব অর্গানাইজ ভাবে টার্গেটেড কর্মকাণ্ড করছে, যাতে করে এটার প্রভাব এত বেশি হয়, যেন জনগণের মাঝে ভীতি ছড়িয়ে পড়ে। আমরা এগুলো সবই চিহ্নিত করেছি।”

ইসি সানাউল্লাহ বলেন, ‘‘নির্বাচনের পরিবেশ ক্ষতি করে এমন বিষয়কে বাধা দেওয়ার নির্দেশ দিয়েছেন কমিশন। এখন থেকে মাঠপর্যায়ে যৌথবাহিনীর অভিযান চালু হবে। তারা অবৈধ অস্ত্র উদ্ধার, আটক শুরু করবে। পুলিশের পক্ষ থেকেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।”

Advertisement
Advertisement
Advertisement

তিনি বলেন, “যারা দস্যুতা করতে চায়, যারা আমার ভাইকে হত্যা করতে চায়, যারা ভোটে বিশৃঙ্খলা করতে চায়, তাদের প্রতি মানবিক হবো না। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হবে। যারা আবেগ ব্যবহার করে অপকর্ম করেছে, তার প্রতিদান তারা পাবেন।”

বিষয়: নির্বাচন কমিশনারনিরাপত্তানির্বাচনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনওসমান হাদিঅন্তর্বর্তী সরকার
Advertisement
সর্বশেষ
  • ১

    একসঙ্গে এগিয়ে যাচ্ছে এলপিপি ও বাংলাদেশ

  • ২

    সৌদির কিং খালেদ বিমানবন্দরে হামলার বাংলাদেশের নিন্দা

  • ৩

    অভিজিৎ দীপকে, ধ্রুব রাঠিসহ চারজনকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

  • ৪

    সৌদিতে বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে ৫ ফ্লাইট বাতিল

  • ৫

    পাকিস্তান আসলে কে চালায়?

সম্পর্কিত
  • সৌদির কিং খালেদ বিমানবন্দরে হামলার বাংলাদেশের নিন্দা

    সৌদির কিং খালেদ বিমানবন্দরে হামলার বাংলাদেশের নিন্দা

    সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে নিন্দা জানানো হয়েছে।

  • অভিজিৎ দীপকে, ধ্রুব রাঠিসহ চারজনকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

    অভিজিৎ দীপকে, ধ্রুব রাঠিসহ চারজনকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

    দিল্লিতে চলমান আন্দোলন থেকে আটক ইউটিউবার ধ্রুব রাঠির পর এবার মুক্তি পেলেন সিজেপির তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।

  • সৌদিতে বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে ৫ ফ্লাইট বাতিল

    সৌদিতে বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে ৫ ফ্লাইট বাতিল

    সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ রোববার সকাল পর্যন্ত মোট ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

  • গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪

    গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪

    নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।