ads

চট্টগ্রামে গুলিতে যুবক নিহত

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামে গুলিতে যুবক নিহত
প্রতীকী ছবি

চট্টগ্রামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর ফরেস্ট গেট এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. আজাদ (২৫)। তিনি পাঁচলাইশের হামজারবাগ এলাকার বাসিন্দা ছিলেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, মুরাদপুর ফরেস্ট গেট এলাকার একটি পরিত্যক্ত বাড়ির ভেতর আজাদ গুলিবিদ্ধ হন। পরে এক যুবক তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনার সময় আজাদ ওই পরিত্যক্ত বাড়িতে মাদক সেবন করছিলেন। তবে ঠিক কী কারণে বা কার গুলিতে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটির রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

জিজ্ঞাসাবাদের জন্য আজাদকে হাসপাতালে নিয়ে আসা ওই যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সম্পর্কিত