Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৬ সেপ্টেম্বর, ২০২৬
০৬ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৬ সেপ্টেম্বর, ২০২৬
০৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সবুজবাগে ‘প্রেমের ঘটনায়’ ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৪৩
সবুজবাগে ‘প্রেমের ঘটনায়’ ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর সবুজবাগের আদর্শপাড়া বরইতলা এলাকায় প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. সাইফ উদ্দিন সিফাত (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ রোববার বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সিফাতকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাঁর মৃত্যু হয়।

Advertisement
Advertisement
Advertisement

সিফাতকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু হাসান জানান, নেহা নামে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে জয় ও আরও ২-৩ জনের সঙ্গে সিফাতের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সিফাতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

হাসানের দাবি, নেহার সঙ্গে সিফাতের আগে প্রেমের সম্পর্ক ছিল। পরে নেহার সঙ্গে জয়ের প্রেমের সম্পর্ক তৈরি হয়। রোববার সিফাত মোটরসাইকেলে করে নেহার সঙ্গে দেখা করতে গেলে বিষয়টি জয় দেখতে পান। এরপর তিনি আরও কয়েকজনকে নিয়ে সিফাতের ওপর হামলা চালান বলে দাবি করেন হাসান।

নিহত সিফাতের বাড়ি রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায়। তার বাবার নাম জয়নাল আবেদীন। স্বজনদের ভাষ্য অনুযায়ী, সিফাত ব্যবসা করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে সিফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বিষয়: ছুরিকাঘাতমৃত্যুঢাকা মেডিকেল কলেজ হাসপাতালঢামেক
সর্বশেষ
  • ১

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

  • ২

    লং মার্চের পর বিরোধী দল কী করবে?

  • ৩

    সবুজবাগে ‘প্রেমের ঘটনায়’ ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

  • ৪

    খুলনা বিভাগে এক দিনে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির রেকর্ড

  • ৫

    গণতন্ত্রের সবচেয়ে বড় বিষয় সহিষ্ণুতা: রাষ্ট্রপতি

সম্পর্কিত
  • খুলনা বিভাগে এক দিনে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির রেকর্ড

    খুলনা বিভাগে এক দিনে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির রেকর্ড

    গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) খুলনা বিভাগে নতুন করে রেকর্ড ৩৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ সংক্রমণের ঘটনা। এর মধ্যে কেবল খুলনা জেলা ও খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালেই ভর্তি হয়েছেন ২০৯ জন রোগী।

  • গণতন্ত্রের সবচেয়ে বড় বিষয় সহিষ্ণুতা: রাষ্ট্রপতি

    গণতন্ত্রের সবচেয়ে বড় বিষয় সহিষ্ণুতা: রাষ্ট্রপতি

    রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে রাজনীতি করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আলোচনার মাধ্যমে রাজনীতি করতে হবে। গণতন্ত্রের সবচেয়ে বড় বিষয় হলো সহিষ্ণুতা।” বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ রোববার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নাগরিক

  • হিমাগার, ডেইরি-পোল্ট্রিতে ৬০ হাজার কোটি টাকার ঋণ লক্ষ্যমাত্রা: অর্থমন্ত্রী

    হিমাগার, ডেইরি-পোল্ট্রিতে ৬০ হাজার কোটি টাকার ঋণ লক্ষ্যমাত্রা: অর্থমন্ত্রী

    সরকারের প্রত্যাশা, এসব তহবিলের সঠিক ব্যবহার হলে গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হবে। একই সঙ্গে দেশের খাদ্য নিরাপত্তা সুসংহত করতেও তা কার্যকর ভূমিকা রাখবে।

  • র‍্যাব থেকে এসআরবি: নতুন খোলসে একই জবাবদিহিহীনতার আশঙ্কা টিআইবির

    র‍্যাব থেকে এসআরবি: নতুন খোলসে একই জবাবদিহিহীনতার আশঙ্কা টিআইবির

    র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে নতুন বিশেষায়িত পুলিশ ইউনিট গঠনের উদ্দেশ্যে সংসদে উত্থাপিত ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, কেবল নাম বা খোলস পরিবর্তনের মাধ্যমে নাগরিকদে