
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
চরচা ডেস্ক

ভারতের নীতিনির্ধারকদের পরিকল্পিত উদ্যোগের অংশ হিসেবেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে গ্লোবাল জার্নালিস্টস ক্লাব অব সাউথ এশিয়ার একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
আজ বৃহস্পতিবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে তিনি এ মন্তব্য করেন।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।
রিজভী বলেন, শেখ হাসিনা একজন পলাতক আসামি। তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ রয়েছে এবং হত্যা ও দুর্নীতিসহ একাধিক মামলার বিচার চলছে।
বিএনপির এই নেতা বলেন, “তিনি (শেখ হাসিনা) অন্য একটি দেশে পালিয়ে গেছেন। ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব। তাকে চেয়ে সরকার চিঠি পাঠিয়েছে, কিন্তু এখনো কোনো জবাব পাওয়া যায়নি। তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার পরিবর্তে ভারত তাকে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে।’’
তিনি বলেন, “আমি মনে করি, এটি আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতি অপমান। যে প্রতিবেশী দেশকে আমরা বন্ধুরাষ্ট্র হিসেবে বিবেচনা করি এবং যার সঙ্গে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক প্রত্যাশা করি, তারা একজন পলাতক আসামিকে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সহায়তায় রাজনৈতিক বক্তব্য উপস্থাপনের সুযোগ দিয়েছে।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন