ads

জুলাই আন্দোলনকে কটাক্ষের অভিযোগ

অভিনেত্রী শাওন-মাহিসহ ৩ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
অভিনেত্রী শাওন-মাহিসহ ৩ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি
অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও মাহিয়া মাহি। ফাইল ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই আন্দোলন নিয়ে অবমাননা, অপপ্রচার ও আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি ও শান্তা ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করা হয়।

গতকাল শুক্রবার সকালে সংগঠনটির তিন নেতা শাহবাগ থানায় উপস্থিত হয়ে এই লিখিত অভিযোগ জমা দেন। পরে থানা কর্তৃপক্ষ বিষয়টি সাধারণ ডায়েরি হিসেবে লিপিবদ্ধ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার ক্রাইম ইউনিটে তদন্তের জন্য পাঠিয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজ শনিবার চরচাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ‘‘শাওনসহ তিনজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জুলাই আন্দোলন নিয়ে বাজে মন্তব্য করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীরা সেসব পোস্টের স্ক্রিনশট প্রিন্ট করে একটি লিখিত অভিযোগ নিয়ে গতকাল শুক্রবার থানায় আসেন। আমরা সেটি জিডি হিসেবে আমলে নিয়েছি।’’

যেহেতু বিষয়টি সাইবার অপরাধ সংক্রান্ত, সেজন্য আজ শনিবার জিডিটি ডিবির সাইবার ক্রাইম ইউনিটে ফরওয়ার্ড করা হয়েছে বলেও জানান শাহবাগ থানার ওসি। তিনি জানান, তদন্ত প্রতিবেদন আসার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত