Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

১০ হাজারে চাকরি করতেন, ‘আত্মসাৎ করলেন’ ৯৪ কোটি টাকা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মে ২০২৬, ১৯: ১০
১০ হাজারে চাকরি করতেন, ‘আত্মসাৎ করলেন’ ৯৪ কোটি টাকা

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের একটি জুয়েলারি প্রতিষ্ঠান থেকে দীর্ঘ সময় ধরে প্রায় ৯৪ কোটি টাকা মূল্যের স্বর্ণালঙ্কার আত্মসাতের ঘটনায় প্রতিষ্ঠানের সাবেক এক সেলসম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

Advertisement

গতকাল মঙ্গলবার দুপুরে সিআইডির ঢাকা মেট্রো পশ্চিম বিভাগের একটি দল তেজগাঁও থানাধীন বসুন্ধরা সিটির সামনের সড়ক থেকে তাকে আটক করে। গ্রেপ্তার ব্যক্তির নাম কৃষ্ণ বসাক ওরফে স্বপন বশাক (৪৭)।

সিআইডি জানায়, স্বপন বশাক ওই প্রতিষ্ঠানে মাত্র ১০ থেকে ১৫ হাজার টাকা বেতনে সেলসম্যান হিসেবে কাজ করতেন। কিন্তু মালিকের অগাধ বিশ্বাসের সুযোগ নিয়ে অন্যান্য কর্মচারীদের সহযোগিতায় ২০১৯ সাল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ৭ হাজার ৫৫ ভরি স্বর্ণালঙ্কার আত্মসাৎ করেন। বর্তমান বাজারদরে যার মূল্য প্রায় ৯৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা।

এই বিপুল অর্থ দিয়ে এই ব্যক্তি নিজে একটি জুয়েলারি প্রতিষ্ঠানের মালিক হয়েছেন, কিনেছেন বিলাসবহুল ফ্ল্যাট ও গাড়ি এবং বড় অংকের বিনিয়োগ করেছেন পুঁজিবাজারেও।

Advertisement
Advertisement
Advertisement

মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের স্টক যাচাই-বাছাইয়ের সময় বিপুল পরিমাণ স্বর্ণের ঘাটতি ধরা পড়লে ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়। তদন্তকালে স্বপন বশাকের আয়কর নথি ও ব্যাংক হিসাব পর্যালোচনা করে অস্বাভাবিক সব তথ্য পায় সিআইডি।

সেখানে দেখা যায়, নামমাত্র বেতনে চাকরি করলেও তার আয়কর নথিতে ৫০ ভরি স্বর্ণের তথ্য রয়েছে এবং তিনি একটি ফ্ল্যাট ও কার পার্কিং বাবদ প্রায় ৪৫ লাখ টাকা ব্যয় করেছেন। এছাড়া পুঁজিবাজারে তার প্রায় ১৭ লাখ টাকার শেয়ার রয়েছে।

সিআইডি আরও জানিয়েছে, এই ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের তথ্য উদঘাটন এবং আত্মসাৎকৃত স্বর্ণ উদ্ধারের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে।

ইতিপূর্বে এই মামলায় গ্রেপ্তারকৃত অন্য এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। বর্তমানে সিআইডির ঢাকা মেট্রো পশ্চিম বিভাগ অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটনে অভিযান অব্যাহত রেখেছে।

বিষয়: সিআইডিমামলাপুলিশতদন্তস্বর্ণ
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।