বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২৩১ জন। নতুন করে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে মোট ১০ হাজার ২৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন। এর মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ১৪ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬২৭ জন রোগী। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৩৮২ জন।
গত ২৪ ঘণ্টায় জেলাভিত্তিক নতুন রোগী ভর্তির তথ্যে জানা যায়— বরিশালে ২১ জন, পটুয়াখালীতে ১৪ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, ভোলায় ৬ জন, পিরোজপুরে ৫১ জন, বরগুনায় ২৫ জন, ঝালকাঠিতে ১৯ জন এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৪০ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৬২৭ জনের মধ্যে বরিশালে ৮৮ জন, পটুয়াখালীতে ৫৪ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৪২ জন, ভোলায় ৩৩ জন, পিরোজপুরে ১৩২ জন, বরগুনায় ৬৭ জন, ঝালকাঠিতে ৫২ জন এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫৯ জন ভর্তি রয়েছেন।
চলতি বছরে বিভাগটিতে মোট আক্রান্ত ১০ হাজার ২৩ জনের মধ্যে বরিশালে ৮৯৯ জন, পটুয়াখালীতে ৯৩৪ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৪২৪ জন, ভোলায় ৫৬৯ জন, পিরোজপুরে ২ হাজার ৪৮২ জন, বরগুনায় ১ হাজার ২৮২ জন, ঝালকাঠিতে ২ হাজার ২২ জন এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৭৬৬ জন।
এদিকে বরিশাল নগরীতে ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। ড্রেন, ডোবা-নালা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে ফগার মেশিন ও লার্ভিসাইড ওষুধ ছিটানোর কাজ চলছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে করা হচ্ছে মাইকিং ও লিফলেট বিতরণ। তবে এত সব উদ্যোগের পরও নগরীতে ডেঙ্গুর প্রকোপ লাগামহীনভাবে বেড়েই চলেছে।