Advertisement

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার
রাজধানীর ধানমন্ডি লেক। ফাইল ছবি

রাজধানীর ধানমন্ডি লেক থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে ধানমন্ডির আবেশ হোটেলের পেছনে ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Advertisement

মৃত মো. জাবেদ আহমেদ (৫১) একটি কোম্পানির মার্কেটিং কনসালটেন্ট ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

Advertisement

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গফুর বলেন, “সকালে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

তিনি বলেন, “মৃতের স্বজনদের থেকে জানতে পারি নিহত ব্যক্তি মার্কেটিং কনসালটেন্ট ছিলেন। দীর্ঘদিনের বেকারত্ব ও আর্থিক অভাব অনটনের কারণে মানসিকভাবে তিনি বিপর্যস্ত ছিলেন। এ কারণে আত্মহত্যা করেছেন কি না বিস্তারিত জানার চেষ্টা করছি। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”