Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৪ সেপ্টেম্বর, ২০২৬
০৪ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৪ সেপ্টেম্বর, ২০২৬
০৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সাম্প্রদায়িক শব্দটির আর প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২: ১২
সাম্প্রদায়িক শব্দটির আর প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মেলাঙ্গনে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “আমরা সচরাচর সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটি ব্যবহার করি। কিন্তু আমি মনে করি সাম্প্রদায়িক শব্দটির আর প্রয়োজন নেই। আজ থেকে আমাদের বলতে হবে- আমরা ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি, সহাবস্থান এবং শান্তি বজায় রাখব। এই ইতিবাচক চর্চাই সমাজকে আরও সুন্দর করবে।”

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ শুক্রবার বিকেলে রাজধানীর পলাশী মোড়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে ‘জন্মাষ্টমী উৎসব ১৪৩৩’ উপলক্ষে ‘ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশে বসবাসকারী কোনো জনগোষ্ঠী বা সম্প্রদায়ের মানুষকে ‘সংখ্যালঘু’ হিসেবে পরিচিত হওয়ার প্রয়োজন নেই। ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতে সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।”

তিনি বলেন, “আমাদের নেতা স্পষ্ট ভাষায় বলেছেন- সবার আগে বাংলাদেশ। আর যদি সবার আগে বাংলাদেশ হয়, তবে আমরা প্রত্যেকেই সবার আগে বাংলাদেশি। আমাদের ধর্মীয়, সামাজিক কিংবা নৃগোষ্ঠীগত পরিচয় এর পরে আসবে। রাষ্ট্র পরিচালনায় সরকারের মূল নীতিই হলো সবার জন্য বাংলাদেশ।”

Advertisement
Advertisement
Advertisement
গত ৬ মাসে দেশে গুম-বিচারবহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রীsalahuddin at shahbag

সালাহউদ্দিন আহমদ বলেন, “অতীতে যারা মনে করত এবং রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিল যে সনাতন ধর্মাবলম্বীরা একটি নির্দিষ্ট দলের ‘ভোট ব্যাংক’, এ দেশের সচেতন জনগণ সেই ভুল ধারণা ও কৃত্রিম মিথ সম্পূর্ণ ভেঙে চুরমার করে দিয়েছেন।”

জনগণই বিচারক উল্লেখ করে তিনি বলেন, “আপনারা ইতোমধ্যে রায় দিয়েছেন এবং আগামীতেও গণতন্ত্রকে সুদৃঢ় রাখতে এবং সব ধরনের অসুর শক্তি ও উগ্রবাদের বিরুদ্ধে আপনাদের ঐক্যবদ্ধ ভূমিকা থাকবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সব ধর্মাবলম্বীর উপাসনালয় ও সেখানে দায়িত্বপ্রাপ্তদের পূর্ণ নিরাপত্তা ও স্বাধীনতা দেওয়া হয়েছে। সরকার শুধু সংবিধানে এ বিষয়টি ‘কিতাবী’ রূপে সীমাবদ্ধ রাখতে চায় না; বাস্তবেও সাম্য ও সম্প্রীতি নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মিছিলের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। পরে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গন থেকে জন্মাষ্টমীর মিছিলটি শুরু হয়ে বাহাদুর পার্কে গিয়ে শেষ হয়।

বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রীরাজধানীজন্মাষ্টমীসাম্প্রদায়িকতাসালাহউদ্দিন আহমদ
সর্বশেষ
  • ১

    ভারতের ব্যাটারই হলেন মেয়েদের ক্রিকেটের ‘শচীন টেন্ডুলকার’

  • ২

    খুলনায় মাদককারবারির বাড়ি ভাঙচুর, নারীসহ আটক ৪

  • ৩

    সনাতনীদের জন্য দরজা সবসময় খোলা: অর্থমন্ত্রী

  • ৪

    সাম্প্রদায়িক শব্দটির আর প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

  • ৫

    বিএনপির ৬ মাসে যেখানে বাংলাদেশ

সম্পর্কিত
  • ভারতের ব্যাটারই হলেন মেয়েদের ক্রিকেটের ‘শচীন টেন্ডুলকার’

    ভারতের ব্যাটারই হলেন মেয়েদের ক্রিকেটের ‘শচীন টেন্ডুলকার’

    আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান বা সেঞ্চুরির রেকর্ডে সংখ্যাটা যে টেন্ডুলকারের ধারের কাছেও হবে না, সেটাই স্বাভাবিক। তবে একটা জায়গায় আজ মেয়েদের ক্রিকেটও ‘শচীন টেন্ডুলকারে’র দেখা পেয়ে গেল! ভারতেরই স্মৃতি মান্ধানা হয়ে গেলেন মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরি করা ব্যাটার।

  • খুলনায় মাদককারবারির বাড়ি ভাঙচুর, নারীসহ আটক ৪

    খুলনায় মাদককারবারির বাড়ি ভাঙচুর, নারীসহ আটক ৪

    স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বিকে মেইন রোডের বাসিন্দা ইসমাইলের বাড়িটি দীর্ঘদিন ধরে মাদকের প্রধান আখড়া হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ইসমাইলের দুই ছেলে পরাগ ও সৌরাগ সকাল থেকে গভীর রাত পর্যন্ত এখানে ইয়াবাসহ নানা রকম মাদক উন্মুক্তভাবে বিক্রি করত।

  • সনাতনীদের জন্য দরজা সবসময় খোলা: অর্থমন্ত্রী

    সনাতনীদের জন্য দরজা সবসময় খোলা: অর্থমন্ত্রী

    সনাতনীদের জন্য আমার দরজা সবসময় খোলা বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের জে এম সেন হল প্রাঙ্গণে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ধর্ম সম্মেলনে তিনি এ কথা বলেন।

  • দেশে সাম্প্রদায়িক বিভেদ নেই: বাণিজ্যমন্ত্রী

    দেশে সাম্প্রদায়িক বিভেদ নেই: বাণিজ্যমন্ত্রী

    বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, “বর্তমানে দেশে সাম্প্রদায়িক বিভেদ নেই। কিন্তু একটি গোষ্ঠী মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। এতে লাভ হবে না।” আজ শুক্রবার রাজধানীর স্বামীবাগ মন্দিরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য