Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৪ সেপ্টেম্বর, ২০২৬
০৪ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৪ সেপ্টেম্বর, ২০২৬
০৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সনাতনীদের জন্য দরজা সবসময় খোলা: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২: ১৭
সনাতনীদের জন্য দরজা সবসময় খোলা: অর্থমন্ত্রী
চট্টগ্রামে জন্মাষ্টমী উপলক্ষে ধর্ম সম্মেলনে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: চরচা

সনাতনীদের জন্য দরজা সবসময় খোলা বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

Advertisement
Advertisement
Advertisement

আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের জে এম সেন হল প্রাঙ্গণে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ধর্ম সম্মেলনে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “আপনারা আমাদের কাছে আসবেন। কারো মাধ্যম লাগবে না, সরাসরি আসবেন। সনাতনীদের জন্য আমার দরজা সব সময় খোলা। সনাতনীদের যেসব সমস্যা আছে তা আমরা আইডেন্টিফাই করবো, তাদের সমস্যা সমাধানে কাজ করব।”

তিনি বলেন, “বিএনপি সরকার ক্ষমতায় আসার পর গত ছয় মাসে সামাজিকভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিতে গুণগত পরিবর্তনের সৃষ্টি করেছে। সবকিছু হয়তো পুরোপুরি হয়নি কিন্তু গুণগত পরিবর্তন হয়েছে, যা পরিবর্তনশীল। এই পরিবর্তন কিন্তু চলতে থাকবে।”

Advertisement
Advertisement
Advertisement

আমির খসরু বলেন, “বর্তমান সরকার কোনো বিশেষ গোষ্ঠীর জন্য ক্ষমতায় আসেনি। বাংলাদেশের সব গোষ্ঠীর ভোটের মাধ্যমে এই সরকার বিপুল জয়ের মাধ্যমে ক্ষমতায় এসেছে। এ সরকার গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার।”

চট্টগ্রামকে লজিস্টিক হাব করার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী amir khashru

তিনি বলেন, “সমাজে যে অবক্ষয় হয়েছে, বিগত দিনে একটি অরাজনৈতিক সরকার সমাজে যে বিভেদের সৃষ্টি করেছে, আমি বলছি না তা আগামীকাল সকালে সমাধান হয়ে যাবে। কিন্তু আমরা যে পথে চলছি পথটা ঠিক আছে কিনা? পথটা যদি ঠিক থাকে আমরা সেই পথে যেতে পারবো। আমরা সব গোষ্ঠীর কথা মাথায় রেখে নীতিমালা প্রণয়ন করছি।”

জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি চন্দন তালুকদারের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন কৈবল্যধামের মোহন্ত মহারাজ কালীপদ ভট্টাচার্য্য।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, ভারতের সহকারী হাইকমিশনার হরিশ কুমার, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

বিষয়: সম্মেলনচট্টগ্রামঅর্থমন্ত্রীজন্মাষ্টমীসনাতনধর্মী
সর্বশেষ
  • ১

    ভারতের ব্যাটারই হলেন মেয়েদের ক্রিকেটের ‘শচীন টেন্ডুলকার’

  • ২

    খুলনায় মাদককারবারির বাড়ি ভাঙচুর, নারীসহ আটক ৪

  • ৩

    সনাতনীদের জন্য দরজা সবসময় খোলা: অর্থমন্ত্রী

  • ৪

    সাম্প্রদায়িক শব্দটির আর প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

  • ৫

    বিএনপির ৬ মাসে যেখানে বাংলাদেশ

সম্পর্কিত
  • ভারতের ব্যাটারই হলেন মেয়েদের ক্রিকেটের ‘শচীন টেন্ডুলকার’

    ভারতের ব্যাটারই হলেন মেয়েদের ক্রিকেটের ‘শচীন টেন্ডুলকার’

    আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান বা সেঞ্চুরির রেকর্ডে সংখ্যাটা যে টেন্ডুলকারের ধারের কাছেও হবে না, সেটাই স্বাভাবিক। তবে একটা জায়গায় আজ মেয়েদের ক্রিকেটও ‘শচীন টেন্ডুলকারে’র দেখা পেয়ে গেল! ভারতেরই স্মৃতি মান্ধানা হয়ে গেলেন মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরি করা ব্যাটার।

  • খুলনায় মাদককারবারির বাড়ি ভাঙচুর, নারীসহ আটক ৪

    খুলনায় মাদককারবারির বাড়ি ভাঙচুর, নারীসহ আটক ৪

    স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বিকে মেইন রোডের বাসিন্দা ইসমাইলের বাড়িটি দীর্ঘদিন ধরে মাদকের প্রধান আখড়া হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ইসমাইলের দুই ছেলে পরাগ ও সৌরাগ সকাল থেকে গভীর রাত পর্যন্ত এখানে ইয়াবাসহ নানা রকম মাদক উন্মুক্তভাবে বিক্রি করত।

  • সাম্প্রদায়িক শব্দটির আর প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    সাম্প্রদায়িক শব্দটির আর প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “আমরা সচরাচর সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটি ব্যবহার করি। কিন্তু আমি মনে করি সাম্প্রদায়িক শব্দটির আর প্রয়োজন নেই। আজ থেকে আমাদের বলতে হবে- আমরা ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি, সহাবস্থান এবং শান্তি বজায় রাখব। এই ইতিবাচক চর্চাই সমাজকে আরও সুন্দর করবে।”

  • দেশে সাম্প্রদায়িক বিভেদ নেই: বাণিজ্যমন্ত্রী

    দেশে সাম্প্রদায়িক বিভেদ নেই: বাণিজ্যমন্ত্রী

    বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, “বর্তমানে দেশে সাম্প্রদায়িক বিভেদ নেই। কিন্তু একটি গোষ্ঠী মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। এতে লাভ হবে না।” আজ শুক্রবার রাজধানীর স্বামীবাগ মন্দিরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য