Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

গণভোট অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৯: ১৬
গণভোট অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যদি রেফারেন্ডাম (গণভোট) অবৈধ হয়, তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও বর্তমান বিএনপি সরকারও তাদের বৈধতা হারাবে।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল বুধবার রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বাণীনগর উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি এ কথা বলেন। বার্তাসংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সারজিস আলম স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘‘যদি রেফারেন্ডাম (গণভোট) অবৈধ হয়, তবে সালাহউদ্দিন আহমেদ সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনিও অবৈধ এবং এই বিএনপি সরকারও অবৈধ।’’

আওয়ামী লীগ ও বিএনপি, দুই দলের বিরুদ্ধে মেগা প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলেন সারজিস আলম। তিনি দাবি করেন, আওয়ামী লীগের আমলে পদ্মা সেতু প্রকল্প থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। একইভাবে বিএনপি সরকার এখন খাল খনন প্রকল্পের মাধ্যমে অনিয়ম করছে।

Advertisement
Advertisement
Advertisement
গণতন্ত্র থাকুক-না থাকুক, ভিডিওতন্ত্রের রমরমা চলছেsocial media viral video

এনসিপির এই নেতার অভিযোগ, খাল খনন কাজে এমন শ্রমিকদের নাম তালিকায় দেওয়া হয়েছে যারা কখনো কাজই করেননি, এমনকি মৃত ব্যক্তিদের নামও তালিকায় রাখা হয়েছে। পরে শ্রমিকদের বদলে ড্রেজার মেশিন দিয়ে নদী বা খাল খনন করা হয়েছে। এছাড়া উত্তোলন করা বালি ও পাথর আত্মসাৎ করা এবং স্থানীয় বিএনপি নেতাদের চাঁদা না দিলে ঠিকাদারদের কাজ শুরু করতে না দেওয়ার অভিযোগও তোলেন তিনি।

প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বা সদস্য হতে হলেও বিএনপি ঘরানার লোক হতে হয় উল্লেখ করে তিনি বলেন, এসব পদের জন্য এখন রাজনৈতিক পরিচয় বাধ্যতামূলক করা হয়েছে।

এই জনসভায় এনসিপির প্রধান সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী লালমনিরহাটের স্বাস্থ্যসেবা খাতের করুণ অবস্থার চিত্র তুলে ধরে বলেন, স্থানীয় হাসপাতালগুলোতে ডাক্তার, নার্স কিংবা ওষুধ–কোনো না কোনো কিছুর সংকট লেগেই থাকে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।

বিষয়: বিএনপিসারজিস আলমএনসিপিসরকারগণভোটজেলার খবর
সর্বশেষ
  • ১

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ২

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ৩

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৪

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৫

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

সম্পর্কিত
  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।