
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় দিপালী নামে এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। গত বুধবার বৈরুতের হামরা এলাকায় এ ঘটনা ঘটে। বৈরুতের বাংলাদেশ দূতাবাসের এক ফেসবুক পোস্ট থেকে এসব তথ্য জানা যায়।
দিপালী ফরিদপুর জেলার চর ভদ্রাসন উপজেলার চর হাজিগঞ্জ ইউনিয়নের চর শালেপুর গ্রামের শেখ মোফাজ্জলের মেয়ে। তার মায়ের নাম রোজিনা খাতুন।
দিপালী বৈরুতের হামরা এলাকায় তার কফিলের (নিয়োগকর্তা) বাড়িতে কর্মরত ছিলেন। বুধবার ওই বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তিনি ঘটনাস্থলেই মারা যান। প্রাথমিক তথ্য অনুযায়ী, একই হামলায় তার কফিল এবং কফিলের পরিবারের আরও কয়েকজন সদস্যও নিহত হয়েছেন। একজন প্রতিবেশি মারফত এই মর্মান্তিক সংবাদটি নিশ্চিত হওয়া গেছে।
বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, দিপালীর মরদেহ বর্তমানে বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা আছে। মরদেহের বর্তমান অবস্থা এবং পরবর্তী প্রক্রিয়া নিয়ে দূতাবাসের পক্ষ থেকে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রয়েছে দূতাবাসের।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।