Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ওষুধ নীতি বাতিলের প্রতিবাদে বাসদের বিক্ষোভ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১৮: ৫৫
ওষুধ নীতি বাতিলের প্রতিবাদে বাসদের বিক্ষোভ
জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাসদ (মার্কসবাদী)। ছবি: চরচা

জ্বালানি তেল আমদানি, বিদ্যুৎ বিতরণ, রেল, পর্যটন মোটেল ও ৪৪টি রাষ্ট্রায়ত্ত কারখানা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ বাতিল এবং ‘অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি ২০২৬’ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাসদ (মার্কসবাদী)।

Advertisement

আজ সোমবার বিকেল ৪টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দলটির সমন্বয়ক মাসুদ রানার সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় নেতারা সরকারের এসব উদ্যোগকে জনস্বার্থবিরোধী ও বিপজ্জনক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তারা বলেন, জ্বালানি, বিদ্যুৎ, রেল ও ওষুধের মতো অপরিহার্য খাতগুলোকে বেসরকারি মুনাফাখোরদের হাতে তুলে দিলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আশঙ্কাজনকভাবে বাড়বে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে।

১১-দলীয় জোটের চার বিভাগে লংমার্চ ও ঢাকায় মহাসমাবেশের ঘোষণাMeeting of the 11-party alliance – UNB

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, অতীতের অভিজ্ঞতা প্রমাণ করে বেসরকারিকরণের মাধ্যমে কেবল বৃহৎ পুঁজিপতি গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা হয়। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ধ্বংস বা বিক্রি না করে দুর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা বন্ধের মাধ্যমে এগুলোকে দক্ষ ও জবাবদিহিমূলকভাবে পরিচালনার জোর দাবি জানান তারা।

Advertisement
Advertisement
Advertisement

ওষুধ খাতের সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে নেতারা বলেন, বহুজাতিক ও দেশীয় কোম্পানির অতিরিক্ত মুনাফার সুযোগ না দিয়ে জনগণের সুলভ চিকিৎসা ও ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে সরকারের কার্যকর মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদার করা উচিত।

জাতীয় সম্পদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মুনাফার জন্য ইজারা দেওয়ার অধিকার সরকারের নেই উল্লেখ করে সমাবেশ থেকে অবিলম্বে এসব সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সরকারের এসব নীতির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান রাজনৈতিক দলটির নেতারা।

সমাবেশে বাসদের (মার্কসবাদী) নির্বাহী ফোরামের সদস্য রাশেদ শাহরিয়ারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন দলটির নির্বাহী ফোরামের সদস্য সীমা দত্ত ও রাজু আহমেদ।

বিষয়: বাসদপ্রতিবাদওষুধবিক্ষোভপ্রেস ক্লাববাম দল
Advertisement
সর্বশেষ
  • ১

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ২

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ৩

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৪

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৫

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

সম্পর্কিত
  • নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!

  • ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

  • খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

  • সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।