Advertisement

সাকিব আল হাসানকে দুদকে তলব

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

সাকিব আল হাসানকে দুদকে তলব

শেয়ারবাজারের অনিয়ম সংক্রান্ত মামলায় ক্রিকেটার ও মাগুরা-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Advertisement

আজ বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে তাকে আগামী ২৬ নভেম্বর দুদকে হাজির হতে বলা হয়েছে।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেন, “শেয়ারবাজারে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিনিয়োগকারীদের ক্ষতিসাধনের অভিযোগে দায়ের হওয়া মামলায় সাকিবসহ মোট ১৬ জনের নাম রয়েছে। তাদের মধ্যে ১৫ জনকে ২৫ ও ২৬ নভেম্বর পৃথকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।”

দুদক জানায়, মামলার মূল আসামি মোহাম্মদ আবুল খায়ের ওরফে হিরু শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে আর্থিক ক্ষতি করেছেন। অভিযোগে বলা হয়, তিনি অনিয়মের মাধ্যমে অর্জিত অর্থ গোপন করতে ‘লেয়ারিংয়ের’মাধ্যমে বিভিন্ন খাতে স্থানান্তর করেছেন।

Advertisement

তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী, এই আর্থিক লেনদেনের সঙ্গে সাকিব আল হাসানসহ আরও কয়েকজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে দুদক দাবি করছে।