Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বিকাশ-রকেট-নগদে এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০: ৫৪
বিকাশ-রকেট-নগদে এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না

নির্বাচনে টাকার অপব্যবহার রোধে সীমিত হচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবা। এই সিদ্ধান্ত আজ রোববার রাত ১২টা থেকে কার্যকর হবে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এসব সেবা সীমিত থাকবে। আজ রোববার বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

Advertisement

বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে বিকাশ, রকেট ও নগদের মতো এমএফএস প্রতিষ্ঠানের গ্রাহকেরা প্রতিবার সর্বোচ্চ এক হাজার টাকা পাঠাতে পারবেন। এভাবে দৈনিক লেনদেন করা যাবে সর্বোচ্চ ১০ হাজার টাকা। এ ছাড়া ইন্টারনেট ব্যাংকিংসহ বিভিন্ন ব্যাংকের অ্যাপ সেবা ব্যবহার করে একে অপরকে টাকা পাঠানোর সেবা বন্ধ থাকবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এ–সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমএফএস ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের আওতাধীন আইবিএফটির মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেনের অপব্যবহার রোধের সিদ্ধান্ত হয়েছে। ফলে আজ রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত (পূর্ণ ৯৬ ঘণ্টা) এমএফএসে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের ক্ষেত্রে প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা হবে এক হাজার টাকা ও লেনদেনের সর্বোচ্চ সংখ্যা হবে দৈনিক ১০টি। তবে মার্চেন্ট পেমেন্ট ও পরিষেবা বিলের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী নিয়মিত লেনদেনের বিধান অপরিবর্তিত থাকবে। লেনদেনের বাইরে এমএফএস প্রতিষ্ঠানগুলোর অন্যান্য সেবা উল্লিখিত সময়সীমার মধ্যে সাময়িকভাবে বন্ধ থাকবে।

Advertisement
Advertisement
Advertisement

এ ছাড়া এমএফএসের মাধ্যমে কোনো আর্থিক অপরাধ সংগঠিত হলে তা তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় জানাতে বলা হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচন উপলক্ষে এমএফএস–সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিটি এমএফএস প্রতিষ্ঠান নিজস্ব জরুরি রেসপন্স সেল গঠন করবে। এ সময়ে সকল প্রকার লেনদেন এমএফএস প্রোভাইডারের পক্ষ থেকে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের (ক্লোজ মনিটরিং) আওতায় আনতে এবং সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেনের ক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করতে হবে।

এ ছাড়া ইন্টারনেট ব্যাংকিং সেবায় (আইবিএফটির মাধ্যমে লেনদেন) ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সম্পূর্ণ বন্ধ থাকবে। এমএফএস প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোকে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা মোতাবেক প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে বলা হয়েছে।

বিষয়: রকেটইন্টারনেটবিকাশনগদমোবাইল ব্যাংকিংবাংলাদেশ ব্যাংকত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনএজেন্ট ব্যাংকিং
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘সৌদি আরবের কাছে তো টাকাই নেই, দেবে কোত্থেকে?’

  • ২

    পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি

  • ৩

    ‘যে চোখে দেখে তার কাছে চশমা বিক্রি করা যায়, অন্ধের কাছে নয়’

  • ৪

    জাপানের মারুবেনিকে তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

  • ৫

    ‘যত দিন যাচ্ছে, আমলারা আরও শক্তিশালী হচ্ছে, বেপরোয়া হচ্ছে’

সম্পর্কিত
  • পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি

    পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি

    পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। আজ রোববার পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি অনুমোদন দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

  • জাপানের মারুবেনিকে তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

    জাপানের মারুবেনিকে তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

    বৈঠকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) মারুবেনির বিদ্যমান বিনিয়োগ এবং বাংলাদেশে দ্বিতীয় কাফকো সার কারখানা স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ প্রস্তাবে আগ্রহ প্রকাশ করে জাপানি প্রতিষ্ঠানটি।

  • সৌদির আকাশসীমা ব্যবহার না করার সতর্কতা হুতিদের

    সৌদির আকাশসীমা ব্যবহার না করার সতর্কতা হুতিদের

    বিশ্বের সব বিমান সংস্থাকে সৌদি আরবের আকাশসীমা ও বিমানবন্দর ব্যবহার না করার সতর্কবার্তা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। স্থানীয় সময় আজ রোববার হুতিরা এই সতর্কবার্তা দিয়েছে ব্রিটিশ সংবাদামাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

  • নেপালে আবার আকস্মিক বন্যা, সরিয়ে নেওয়া হচ্ছে গ্রামবাসীদের

    নেপালে আবার আকস্মিক বন্যা, সরিয়ে নেওয়া হচ্ছে গ্রামবাসীদের

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উঁচু পাহাড়ের মধ্য দিয়ে প্রবাহিত ফুলেফেঁপে ওঠা নদীর স্রোতে ঘরবাড়ি ও ছোট ছোট ঘর ভেসে যাচ্ছে।