
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
রাজধানীর লালবাগে দুর্বৃত্তের গুলিতে আহত মো. রাফি হুসাইন (২৮) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত ১৪ মে রাতে লালবাগ থানার শহীদ নগর ৩ নম্বর গলি এলাকায় গুলির এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাফিকে প্রথমে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর আজ সকালে তিনি মারা যান।
নিহতের ভগ্নিপতি আব্দুস সাত্তার জানান, রাফি অনলাইনে ব্যবসা করতেন এবং নিজের বাসা ভাড়া দিয়ে সংসার চালাতেন। ঘটনার দিন একই এলাকার ইমন, শাহাবুদ্দিন, রেজাউল ও মিন্টুসহ কয়েকজন ‘শাহিন’ নামে এক ব্যক্তির খোঁজ জানতে রাফির কাছে আসে। তবে তিনি কোনো তথ্য দিতে না পারায় প্রথমে তাকে মারধর করা হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তার পাঁজরে গুলি করে পালিয়ে যায়।
আব্দুস সাত্তার আরও জানান, রাফির বাড়ি লালবাগের শহীদ নগর আরএনডি রোডের ২০/১ নম্বর বাসায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকদের বরাতে জানান, গুলিবিদ্ধ অবস্থায় গত ১৪ মে রাফিকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।