Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ফরহাদ মজহারের মন্তব্যে জামায়াতের ক্ষোভ, বিভ্রান্তিকর বক্তব্য না দেওয়ার আহ্বান

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ২০: ২৪
ফরহাদ মজহারের মন্তব্যে জামায়াতের ক্ষোভ, বিভ্রান্তিকর বক্তব্য না দেওয়ার আহ্বান

কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহারের এক বক্তব্যের কড়া সমালোচনা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ‘যতদিন জামায়াত থাকবে, ততদিন আওয়ামী লীগ থাকবে’—তার দেওয়া এমন মন্তব্যের চরম বিরোধিতা করে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে তাঁকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দলটি।

Advertisement

গত রোববার ঢাকায় আয়োজিত এক আলোচনা সভায় ফরহাদ মজহার বলেন, ‘‘ইসলাম একটি ধর্ম, কোনো রাজনৈতিক দলের পরিচয় নয়। তাই ‘জামায়াতে ইসলামী’ নাম ব্যবহার করে রাজনীতি করার ঘোর বিরোধী আমি। যত দিন এ নাম নিয়ে জামায়াতে ইসলামী থাকবে, তত দিন বাংলাদেশে আওয়ামী লীগও থাকবে।’’তার এই মন্তব্যের প্রেক্ষিতে আজ সোমবার এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘‘দেশের প্রথিতযশা কলামিস্ট ও কবি ফরহাদ মজহারের এই বক্তব্য অত্যন্ত অগ্রহণযোগ্য, বিভ্রান্তিকর ও অনাকাঙ্ক্ষিত। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাকে ভবিষ্যতে এ জাতীয় মন্তব্য থেকে বিরত থেকে গঠনমূলক সমালোচনার আহ্বান জানাচ্ছি।’’

জামায়াত নেতা জুবায়ের বিবৃতিতে আরও বলেন, ‘‘আওয়ামী লীগ দীর্ঘ সাড়ে ১৬ বছর জামায়াতে ইসলামীসহ পুরো দেশের ওপর চরম জুলুম, নির্যাতন, গুম ও হত্যাকাণ্ডের রাজত্ব কায়েম করেছিল। ফ্যাসিবাদের বিরুদ্ধে জামায়াত গণতান্ত্রিক লড়াই চালিয়ে গেছে, যেখানে শীর্ষ নেতাদের প্রাণ দিতে হয়েছে এবং হাজারো কর্মী পঙ্গুত্ব ও কারাবরণ করেছেন। চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগ নতুন বাংলাদেশে আবার রাজনীতি করবে—এমন মতামত জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। নিষিদ্ধ এই দলকে যারা ফের রাজনীতিতে ফিরিয়ে আনতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বয়ান তৈরি করবে, তারা ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিত হবে।’’

বিবৃতিতে তিনি জোর দিয়ে বলেন, ‘‘জুলাই অভ্যুত্থানে জামায়াত রাজপথে বড় ভূমিকা রেখে ফ্যাসিবাদের পতন ত্বরান্বিত করেছে। আন্দোলনের এই শক্তিকে যারা আওয়ামী লীগের সঙ্গে মেলানোর চেষ্টা করবে, জনগণ তাদের ফ্যাসিস্টদের পুনর্বাসনকারী হিসেবেই সাব্যস্ত করবে।’’

Advertisement
Advertisement
Advertisement

জামায়াতের পক্ষ থেকে বলা হয়, জুলাই চেতনাকে ধারণ করে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়িত হলে দেশে আওয়ামী লীগের মতো কোনো গণহত্যাকারী ও ফ্যাসিস্ট দলের স্থান থাকবে না।

বিষয়: রাজনীতিজামায়াতবিবৃতিপ্রতিবাদআওয়ামী লীগ
Advertisement
সর্বশেষ
  • ১

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ২

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৩

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৪

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

  • ৫

    ‘আমাদের হাতে অন্য ধর্মের লোকেরা অনিরাপদ-এটা আওয়ামী লীগের পুরনো খেলা’

সম্পর্কিত
  • ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

  • খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

  • সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।

  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।