
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
চুয়াডাঙ্গা জেলার বিচার বিভাগীয় বিভিন্ন আদালতে আগের নিয়োগ আদেশ বাতিল করে নতুন করে আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের (জিপি-পিপি শাখা) ১৮ আগস্টের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগ দেওয়া হয়েছে।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) পদে অ্যাডভোকেট মো. আব্দুল খালেক এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে অ্যাডভোকেট মো. মারুফ সারোয়ার বাবুকে নিয়োগ দেওয়া হয়েছে।
একই প্রজ্ঞাপনে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর পদে অ্যাডভোকেট মুন্সি মো. শাহাজাহান মুকুল এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর পদে আ স ম আবদুর রউফকে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া, পারিবারিক আপিল আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি হিসেবে অ্যাডভোকেট মো. বদিউজ্জামান বদি এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিমকে নিয়োগ দেওয়া হয়েছে।
জেলা জজ আদালতে অতিরিক্ত সরকারি কৌঁসুলি পদে অ্যাডভোকেট এস এম আসাদুজ্জামান গনি সালাম ও অ্যাডভোকেট সৈয়দ হেদায়েত হোসেন আসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়রা জজ আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম-১, অ্যাডভোকেট এস এন এ হাসেমী, অ্যাডভোকেট মো. আহসান আলী, অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ এবং অ্যাডভোকেট মোছা. আফরোজা আক্তার।
এ ছাড়া, জেলা ও দায়রা জজ আদালতে সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) পদে অ্যাডভোকেট মো. আলী হোসেন, অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল মামুন এরশাদ, অ্যাডভোকেট মো. জামাল উদ্দিন, অ্যাডভোকেট এস এম হুমায়ুন কবীর ও অ্যাডভোকেট মোছা. সেলিনা খাতুনকে নিয়োগ দেওয়া হয়েছে।
সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদে ১৮ জন আইনজীবী নিয়োগ পেয়েছেন। তারা হলেন: মো. মঈন উদ্দীন (মঈনুল), মো. মানজার আলী জোয়ার্দ্দার (হেলাল), এস এম সাইদুজ্জামান গনি টোটন, মো. জিলুর রহমান জালাল, মো. আসাদুজ্জামান মিল্টন, মো. মাসুদুর রহমান, মো. ফারজ আলী, মো. মশিউর রহমান পারভেজ, মোছা. রুবিনা পারভীন রুমা, মো. শাহাজামাল জামাল, মো. জহুরুল ইসলাম, মো. হাসানুজ্জামান, মো. আশরাফুল হক উজ্জ্বল, মো. শাহরিয়ার নেওয়াজ অতি, মো. আবদুস সালাম মুক্তা, মো. আতিয়ার রহমান-২, মো. ওহিদুজ্জামান মুকুল এবং মেহেদী হাসান নয়ন।
আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব (জিপি-পিপি) মো. ফারুক হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন নিয়োগ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশ পুনর্বিবেচনা বা নতুন কোনো আদেশ না দেওয়া পর্যন্ত নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তারা নিজ নিজ পদে দায়িত্ব পালন করবেন।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন