Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ সেপ্টেম্বর, ২০২৬
১৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ সেপ্টেম্বর, ২০২৬
১৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে
হাজার কোটি টাকা আত্মসাৎ

স্ত্রীসহ ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যান নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ জব্দ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ১৬
স্ত্রীসহ ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যান নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ জব্দ
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। ফাইল ছবি

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও তার স্ত্রী তাসলিমা ইসলামের নামে থাকা ৫৭ কোটি ৬১ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে জব্দ করা সম্পদ বিক্রি, হস্তান্তর বা বিনিময় না করার বিষয়ে সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ রোববার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

গ্রাহকদের সঞ্চয়ের অর্থ বিভিন্ন ব্যাংকে এফডিআর করে আত্মসাৎ এবং প্রতিষ্ঠানের নামে অতিরিক্ত দামে জমি কেনার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলার তদন্তে বাড়ি, ফ্ল্যাট, আবাসিক ও বাণিজ্যিক প্লট এবং বিভিন্ন এলাকায় জমির তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্পদ হস্তান্তর বা অন্যত্র সরিয়ে ফেলার আশঙ্কায় দুদক বিধিমালার ২০১৯ সালের বিধিমালার ১৮ বিধি অনুযায়ী সেগুলো জব্দের আবেদন করেন দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা ও উপ-পরিচালক মো. মশিউর রহমান।

Advertisement
Advertisement
Advertisement

দুদক সূত্র জানায়, নজরুল ইসলামের নামে ঢাকা, ময়মনসিংহ, মুন্সীগঞ্জ, পটুয়াখালী, নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ বিভিন্ন এলাকায় ২০টি দলিলে থাকা স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদের সরকারি দলিল মূল্য ৩৮ কোটি ৩৯ লাখ ১৩ হাজার টাকা।

এর মধ্যে রাজধানীর গুলশান-বারিধারা এলাকায় ৮ কাঠা বা ১৩ দশমিক ২২২ শতাংশ জমির ওপর বাড়ি ও জমি রয়েছে, যার দলিল মূল্য প্রায় ১০ কোটি টাকা। উত্তরা ও যাত্রাবাড়ীসহ ঢাকার বিভিন্ন এলাকায় জমি ও প্লটের পাশাপাশি ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ী মৌজা এবং মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জমি ও পুকুর রয়েছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় রয়েছে প্রায় ৬ দশমিক ১৬ একর জমি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও সদর এলাকায়ও একাধিক আবাসিক প্লট ও জমির তথ্য পেয়েছে দুদক।

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ: হাইকোর্টhighcourt

অন্যদিকে, নজরুল ইসলামের স্ত্রী তাসলিমা ইসলামের নামে ঢাকা, মুন্সীগঞ্জ ও গাজীপুরসহ বিভিন্ন এলাকায় থাকা স্থাবর সম্পদের সরকারি দলিল মূল্য ১৯ কোটি ২২ লাখ ৫৪ হাজার টাকা। তার নামে মোট ২২টি দলিলের তথ্য পাওয়া গেছে।

তাসলিমার সম্পদের মধ্যে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাইকপাড়া ও সলিমাবাদ এলাকায় প্রায় শতাধিক শতাংশ নাল জমি, রাজধানীর গুলশান আবাসিক এলাকায় বাড়ি এবং প্রায় ৩ হাজার বর্গফুটের একাধিক ফ্ল্যাট রয়েছে। এছাড়া খিলক্ষেত, ক্যান্টনমেন্ট, বাড্ডা ও সূত্রাপুর এলাকায়ও জমি, প্লট ও ভবনের তথ্য রয়েছে।

দুদকের নথি অনুযায়ী, নজরুল ইসলাম ও তার স্ত্রীর নামে থাকা এসব স্থাবর সম্পদের সরকারি দলিল মূল্য ৫৭ কোটি ৬১ লাখ ৬৭ হাজার টাকা। তবে এসব সম্পদের বর্তমান বাজার মূল্য সরকারি দলিল মূল্যের চেয়ে অনেক বেশি বলে নথিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, বাংলাদেশে থাকা সম্পদের পাশাপাশি নজরুল ইসলামের বিদেশে পাচার করা অর্থ ও সম্পদের বিষয়েও অনুসন্ধান করছে দুদক। সংস্থাটির অনুসন্ধানে ২০১৫ সালে ৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (তিন কোটি টাকার বেশি) যুক্তরাষ্ট্রে পাচার করে ওয়েলিংটনে একটি বাড়ি কেনার তথ্য পাওয়া গেছে বলে দুদক সূত্র জানিয়েছে।

গ্রাহকদের অর্থ আত্মসাৎ এবং প্রতিষ্ঠানের সম্পদ কেনাকাটায় অনিয়মসহ বিভিন্ন অভিযোগে নজরুল ইসলাম ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয় (সজেকা), ঢাকা-১ বিভিন্ন সময়ে সাতটি মামলা করেছে। এর মধ্যে ২০২২ সালের ৮ মার্চের ১ ও ২ নম্বর মামলা, একই বছরের ৮ মার্চের ১৮ নম্বর মামলা, ১২ আগস্টের ৪ নম্বর মামলা, ২০২৩ সালের ৭ এপ্রিল ও ৯ মে করা ৪ নম্বর মামলা এবং ২০২৫ সালের ৩১ জুলাই করা ৩৫ নম্বর মামলা রয়েছে।

বিষয়: মামলাআসামিআদালতদুর্নীতি দমন কমিশন (দুদক)সম্পদজব্দ
সর্বশেষ
  • ১

    ১২ হাজার ৫৭ জনকে দেশে ফেরত পাঠাল সৌদি আরব

  • ২

    কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

  • ৩

    বিকল্প ভেন্যু প্রত্যাখ্যান, টঙ্গীতে পৃথক ইজতেমার দাবি

  • ৪

    শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?

  • ৫

    স্ত্রীসহ ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যান নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ জব্দ

সম্পর্কিত
  • বিকল্প ভেন্যু প্রত্যাখ্যান, টঙ্গীতে পৃথক ইজতেমার দাবি

    বিকল্প ভেন্যু প্রত্যাখ্যান, টঙ্গীতে পৃথক ইজতেমার দাবি

    টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে পৃথকভাবে ইজতেমা আয়োজনে আলাদা তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন তাবলিগ জামাতের মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভীর অনুসারীরা। একই সঙ্গে বিকল্প কোনো ভেন্যুতে ইজতেমা আয়োজনের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন তারা।

  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু

    ডেঙ্গুতে সেপ্টেম্বরে এখন পর্যন্ত মারা গেছে ৫২ জন।

  • গুলশানে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার আরো ৯ আসামি কারাগারে

    গুলশানে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার আরো ৯ আসামি কারাগারে

    এর আগে গতকাল শনিবার একই ঘটনায় ২৪ আসামিকে ১০ দিনের রিমান্ডে পাঠান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এসব আদেশ দেন।

  • পদ্মা নদীতে নিখোঁজের ৩৫ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

    পদ্মা নদীতে নিখোঁজের ৩৫ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

    স্রোতের প্রচণ্ড ধাক্কায় হার্ডিঞ্জ ব্রিজের ৪ নম্বর পিলারের সঙ্গে বাল্কহেডের পেছনের অংশের ধাক্কা লাগে। এতে রকি, লিটন ও ওহাব নদীতে পড়ে যান। সে সময় লিটন ও ওহাবকে উদ্ধার করা সম্ভব হলেও রকি নিখোঁজ ছিলেন।