Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ সেপ্টেম্বর, ২০২৬
২৭ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ সেপ্টেম্বর, ২০২৬
২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন অর্থায়নে ১০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন এডিবির

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২: ১৩
সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন অর্থায়নে ১০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন এডিবির
সাশ্রয়ী আবাসনের জন্য বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার ঋণের অনুমোদন এডিবির। ছবি: ইউএনবি

বাংলাদেশে নিম্ন ও মধ্যম আয়ের ঋণগ্রহীতাদের, বিশেষ করে নারীদের জন্য সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন অর্থায়নের সুযোগ বাড়াতে ১০০ মিলিয়ন ডলারের একটি সহজ শর্তের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

Advertisement
Advertisement
Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইনক্লুসিভ অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স প্রজেক্ট’-এর আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং অনুমোদিত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর (এমএফআই) মাধ্যমে এই অর্থায়ন দেওয়া হবে। এর মাধ্যমে পরিবারগুলোকে দীর্ঘমেয়াদি ও জামানতবিহীন ক্ষুদ্রঋণ দেওয়া হবে। এসব ঋণ দিয়ে তারা বাড়ি নির্মাণ, মেরামত ও উন্নয়ন করতে পারবেন। খবর ইউএনবির।

প্রকল্পটির লক্ষ্য হলো নিরাপদ ও সাশ্রয়ী আবাসনের ঘাটতি এবং আবাসন ঋণের সীমিত সুযোগের সমস্যা মোকাবিলা করা। বিশেষ করে যেসব পরিবারের আয়ের উৎস অনানুষ্ঠানিক এবং যারা সাধারণত প্রচলিত বন্ধকি ঋণদাতাদের কাছ থেকে ঋণ পায় না, তাদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

প্রকল্পের আওতায় ২০৩১ সালের মধ্যে অন্তত ৪০ হাজার পরিবারকে ঋণ দেওয়ার লক্ষ্য রয়েছে। এর মধ্যে অন্তত ৩২ হাজার নারী এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী অন্তত ২৪ হাজার ঋণগ্রহীতা থাকবেন।

এ প্রকল্পের মাধ্যমে আর্থিক ও ভূমি বিষয়ক জ্ঞান এবং আবাসন অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো হবে। পাশাপাশি ঋণগ্রহীতাদের দাম্পত্য সঙ্গীর সঙ্গে বসবাসের ব্যবস্থা নথিভুক্ত করার মাধ্যমে নারীদের আবাসন নিরাপত্তা বাড়ানো হবে।

ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানTarique-Rahman

সহনশীলতা বাড়ানো এবং সারা দেশে আবাসন ক্ষুদ্রঋণের দীর্ঘমেয়াদি সম্প্রসারণ নিশ্চিত করতে প্রকল্পটির আওতায় বাড়ির নকশা, নির্মাণ ও দুর্যোগ মোকাবিলার ব্যবস্থা একীভূত করা হবে। এতে বন্যা, ঘূর্ণিঝড়, অতিরিক্ত তাপমাত্রা এবং অন্যান্য দুর্যোগ ও চরম আবহাওয়ার প্রভাব মোকাবিলায় বাড়িগুলো আরও সক্ষম হয়ে উঠবে।

উন্নত তথ্য ও ঝুঁকি ব্যবস্থাপনা ব্যবস্থা, দুর্যোগের ঝুঁকি যাচাই, ঋণ পোর্টফোলিও পর্যবেক্ষণ এবং ডিজিটাল রিপোর্টিংয়ের মাধ্যমে পিকেএসএফ ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো হবে। এর ফলে দেশের আবাসন অর্থায়ন ব্যবস্থা শক্তিশালী হবে এবং বেসরকারি খাতের আরও বেশি অংশগ্রহণ আকৃষ্ট করা সম্ভব হবে।

অর্থায়নের মধ্যে এডিবির জলবায়ু অভিযোজন তহবিল থেকে ৪০ মিলিয়ন ডলার রয়েছে। এর পাশাপাশি কারিগরি সহায়তা অনুদান হিসেবে আরও ৬ লাখ ডলার দেওয়া হবে।

বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং জানান, এ ঋণ নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোকে বিশেষ করে নারীদের এই প্রকল্প মাধ্যমে দারিদ্র্যতা কমানো, সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, মানব উন্নয়ন বাড়ানো এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে অবদান রাখবে।

বিষয়: নারীদুর্যোগনিরাপত্তাঋণএডিবিবাংলাদেশ
সর্বশেষ
  • ১

    জাসদ কার্যালয় থেকে আটক ২৯ জন বাদে সবাইকে ছাড়ল পুলিশ

  • ২

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে কী হয়েছিল?

  • ৩

    ‘বাংলা কাওয়ালির রাজধানী বলা যায় আমার গ্রাম’

  • ৪

    তেলের দাম বাড়ার পরে খরচ, বেড়েছে এক থেকে দেড় হাজার টাকা!

  • ৫

    ২৪ পরবর্তী সময়ে সবচেয়ে বড় ব্যর্থতা কী?

সম্পর্কিত
  • জাসদ কার্যালয় থেকে আটক ২৯ জন বাদে সবাইকে ছাড়ল পুলিশ

    জাসদ কার্যালয় থেকে আটক ২৯ জন বাদে সবাইকে ছাড়ল পুলিশ

    রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে আটকদের মধ্যে ২৯ জনকে রেখে বাকি সবাইকে ছেড়ে দিয়েছে পুলিশ। তাদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

  • নারায়ণগঞ্জে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ মাদরাসাশিক্ষার্থী

    নারায়ণগঞ্জে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ মাদরাসাশিক্ষার্থী

    নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক মাদরাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পাঁচ শিক্ষার্থী দগ্ধ হয়েছে। আহতরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

  • ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • গ্রিসে বিস্ফোরণের পর ভবন ধস, নিহত ৬

    গ্রিসে বিস্ফোরণের পর ভবন ধস, নিহত ৬

    গ্রিসের রাজধানী এথেন্সের প্লাকা এলাকায় গ্যাস বিস্ফোরণের পর একটি ভবন ধসে অন্তত ছয় জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার জন যুক্তরাষ্ট্রের নাগরিক বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।