ads

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২
হাসপাতাল কিংবা ঘর- সংক্রমণ প্রতিরোধে ডেঙ্গু আক্রান্ত রোগীকে অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। ছবি: রয়টার্স

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু এবং দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩৭২ জন রোগী ভর্তি হয়েছে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ মৃত্যুসহ চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে।

Advertisement

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা ও বরিশাল বিভাগে।

এই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৩৪৭ জন রোগী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১০ হাজার ৮৫৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

তাদের মধ্যে ৯ হাজার ৭৮৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। বর্তমানে ১ হাজার ৩৪ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সম্পর্কিত