
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ১৫১৯
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চরচা ডেস্ক

সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩০ শিশু।
আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর ইউএনবির।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ২৩১ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ৩৩৬ শিশু মারা গেছে।
এ ছাড়া ২৪ ঘণ্টায় ৯৫ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২৩৫। এই সময়ে ১ হাজার ১৩০ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১৫১ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ৪০৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ৮৮১। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ২৬ হাজার ৪৬৯ রোগী, যাদের মধ্যে ২ লাখ ১৭ হাজার ৫৪০ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ১৫১৯
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

১১ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ উদ্ধার: গ্রেপ্তার তিন আসামির ৫ দিনের রিমান্ড
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিন আসামির পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। উদ্ধার করা স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট এবং ওজন ৭ কেজি ৫০০ গ্রাম।

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে আবারও কালি লেপন
খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে আবারও কালো রং মেখে বিকৃত করেছে দুর্বৃত্তরা। ১৬ দিনের ব্যবধানে একই প্রতিকৃতিতে দ্বিতীয়বারের মতো এ ঘটনা ঘটল।

গ্রেপ্তার শ্রমিক নেতাদের মুক্তির দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি
সমাবেশ থেকে গ্রেপ্তার শ্রমিক নেতাদের নিঃশর্ত মুক্তি, তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং সাধারণ শ্রমিকসহ সব শ্রমিক নেতার বিরুদ্ধে হয়রানি বন্ধে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়।