Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব কিনতে কত খরচ পড়ল বিটিভির?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ২১: ৩০
বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব কিনতে কত খরচ পড়ল বিটিভির?

শুক্রবারের আগ পর্যন্ত বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার ছিল অনিশ্চয়তার মুখে। তবে সেই অনিশ্চয়তা কেটে গেছে সরকারি সিদ্ধান্তে। ফিফা থেকে কোনো দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতি বা ডিপিএমে কেনা হয়েছে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব। এতে মোট খরচ ৭২ কোটি ৭০ লাখ টাকা। ২০২২ বিশ্বকাপে যে খরচ ছিল ৯৮ কোটি টাকারও বেশি।

Advertisement

এবার ফিফার কাছ থেকে সিঙ্গাপুরভিত্তিক একটি প্রতিষ্ঠান—স্প্রিংবক বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার বিক্রির স্বত্ব কিনেছিল। তারা দর হাঁকিয়েছিল ১৫০ কোটি টাকারও বেশি। এত বিপুল অর্থ দিয়ে বিশ্বকাপ সম্প্রচারে আগ্রহী হচ্ছিল না কেউই। বেসরকারি টিভি চ্যানেলগুলো তো নয়–ই, সরকারি বিটিভিও আগ্রহী ছিল না এত বেশি টাকায় বিশ্বকাপ সম্প্রচারে। ফলে বিশ্বকাপের খেলা বাংলাদেশের মানুষ দেখতে পারবে কিনা, সেটা নিয়েই অনিশ্চয়তা দেখা দিয়েছিল।

শুক্রবারই জানা যায়, ফিফার কাছ থেকে সরাসরি দর কষাকষি করেই সম্প্রচার স্বত্ব কিনছে বিটিভি। এ নিয়ে একটি কনসোর্টিয়ামও তৈরি করা হয়েছে। কনসোর্টিয়ামে আছে দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেল—টি স্পোর্টস ও সময় টেলিভিশন। এর পাশাপাশি আছে কয়েকটি ওটিটি প্লাটফর্মও।

আজ রোববার অর্থনৈতিক বিষয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই ক্রয়ের ব্যাপারে নীতিগত অনুমোদন দেওয়া হয়। এরপর সেটি অনুমোদিত হয় সরকারি ক্রয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে। দুই বৈঠকেই সভাপতিত্ব করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

Advertisement
Advertisement
Advertisement

প্রতি ডলার ১২২ টাকা ৭৭ পয়সা দর ধরে এই স্বত্ব কেনা হয়েছে। মোট ব্যয় ৩৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এটি ৪৭ কোটি ২৬ লাখ ৮৫ হাজার টাকা। ভ্যাট ও অন্যান্য কর মিলিয়ে অঙ্কটা দাঁড়িয়েছে ৭২ কোটি ৭০ লাখ টাকা।

২০২২ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কেনা নিয়ে বিভিন্ন অভিযোগ ওঠে। ওই সময় ৯৮ কোটি টাকা খরচ করেছিল বিটিভি। বিটিভির কাছে ওই দরে সম্প্রচার স্বত্ব বিক্রি করেছিল তমা কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান।

বিষয়: অর্থনীতিফুটবল২০২৬ বিশ্বকাপটেলিভিশনবিটিভিবিশ্বকাপ
Advertisement
সর্বশেষ
  • ১

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ২

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ৩

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৪

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৫

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

সম্পর্কিত
  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”