
ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান
অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।
শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে দেশটিতে যাওয়ার ক্ষেত্রে আরও কঠোর হয়েছে দেশটি। সম্প্রতি মার্কিন দূতাবাস এক সতর্কবার্তায় জানিয়েছে, কোনো ভ্রমণকারী যদি কেবল এই উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করেন, তবে তা সরাসরি প্রত্যাখ্যান করা হবে।
মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেইজে আজ বুধবার এক পোস্টের মাধ্যমে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
মার্কিন কনস্যুলার কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যেন ভিসা সাক্ষাৎকারের সময় আবেদনকারীর ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য গুরুত্ব সহকারে যাচাই করেন। যদি কোনো কর্মকর্তার মনে হয় যে, আবেদনকারীর মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া এবং এর মাধ্যমে নবজাতকের জন্য মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করা, তবে প্রচলিত আইন অনুযায়ী তিনি ভিসা আবেদন বাতিল করতে পারেন।
২০২০ সাল থেকেই মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নীতিমালায় এই পরিবর্তন আনা শুরু হয়, যা বর্তমান ২০২৬ সালে আরও কঠোরভাবে কার্যকর করা হচ্ছে।
ভিসা আবেদনকারীদের প্রতি দূতাবাসের পরামর্শ হলো, সাক্ষাৎকারের সময় সবসময় সত্য তথ্য প্রদান করা। কোনো তথ্য গোপন করলে বা মিথ্যা বললে কেবল বর্তমান আবেদনই বাতিল হবে না, বরং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর আজীবনের জন্য নিষেধাজ্ঞা আসতে পারে।

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান
অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯
শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ
শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।

বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ
ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়