
ঢাকাসহ সাত জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় ১০৫ প্লাটুন বিজিবি মোতায়েন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মোতায়েন করা বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি কোমায় আছেন বলে জানিয়েছেন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশতাক আহমেদ।
সাংবাদিকদের তিনি বলেন, “হাদিকে যখন জরুরি বিভাগে নিয়ে আসা হয় তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। পরে তাকে সিপিআর দেওয়া হয়। এখন একটু প্রেসার ভালো আছে। তবে তার মাথার ভেতরে গুলি আছে, কানের পাশে গুলি লেগেছে।”
আজ শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হাদিকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
এদিন দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট রোডে আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনে মনোনয়ন প্রত্যাশী শরিফ ওসমান হাদিকে গুলি করে অস্ত্রধারীরা।
খবর মুহূর্তেই ছড়িয়ে পড়লে ঢামেকে জড়ো হন তার সহকর্মীরা।
হাদির সহকর্মী মিসবাহ বলেন, “বেলা আড়াইটার দিকে মতিঝিল থানাধীন বিজয়নগর কালভার্ট রোড দিয়ে রিকশায় করে যাওয়ার সময় অজ্ঞাত দুইজন মোটর সাইকেলে এসে ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে আমরা তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।”

ঢাকাসহ সাত জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় ১০৫ প্লাটুন বিজিবি মোতায়েন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মোতায়েন করা বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছে।

সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক আইনজীবী আহত হয়েছেন।

শর্ত ছাড়াই ইরান যুদ্ধের অবসান চান অধিকাংশ মার্কিনি
যুদ্ধের শর্ত যা-ই হোক না কেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবিলম্বে অবসান চান যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড ও গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের যৌথ এক নতুন জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।

শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব মুনসহ তিনজন গ্রেপ্তার
রাজধানীর ধানমন্ডি থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।