Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৫ সেপ্টেম্বর, ২০২৬
০৫ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৫ সেপ্টেম্বর, ২০২৬
০৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ভিএআরে গোল বাতিল, ভাগ্য ঝুলে রইল ইরানের

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১২: ০১
ভিএআরে গোল বাতিল, ভাগ্য ঝুলে রইল ইরানের

নিষ্ঠুর চেহারাটা দেখল। ম্যাচের যোগ করা সময়ে মিশরের বিপক্ষে তাদের গোল বাতিল হয়ে গেল ভিএআরের চুলচেরা বিচারে। অফসাইডের কারণে বাতিল হওয়া সেই গোলের কারণে মিশরের বিপক্ষে আরাধ্য জয়টা তুলে নিতে পারেনি। ১–১ গোলে ম্যাচ ড্র করে পরের রাউন্ডে যেতে ইরানের ভাগ্য ঝুলে রইল। আগামীকাল অন্য দুই গ্রুপের শেষ ম্যাচগুলোর ফলের ওপর নির্ভর করতে হবে ইরানকে। তবে এই ম্যাচ ড্র করে মিশর চলে গেছে রাউন্ড অব ৩২–এ।

Advertisement
Advertisement
Advertisement

মিশর আর ইরানের মধ্যকার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটা ইরান লড়েছে সর্বস্ব দিয়ে। হৃদয় দিয়ে খেলা যাকে বলে। কিন্তু ভাগ্য সহায় হয়নি। ম্যাচের পঞ্চম মিনিটেই গোল করে এগিয়ে যায় মিশর। মাহমুদ সাবেরের গোলটি মিশরের বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম।

তবে দুর্ভাগ্য এই ম্যাচে ইরানের পিছু নিয়েছিল শুরু থেকেই। কয়েক মিনিট পরই পাওয়া পেনাল্টি কাজে লাগাতে পারেনি তারা। মেহেদী তারেমির পেনাল্টি ঠেকিয়ে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবের।।

তবে ম্যাচের ১৪তম মিনিটে সমতায় ফেরে ইরান। প্রথমে মিশরের গোলে শট নিয়েছিলেন মিলাদ মোহাম্মদী। সেই শট গোলরক্ষক ফেরালেও ফিরতি বলে গোল করেন রামিন রেজাইয়ান।

Advertisement
Advertisement
Advertisement

এরপর ইরান মরিয়া হয়ে উঠে লড়াই করেছিল। একের পর এক আক্রমণের তোরে দিশেহারাই হয়ে পড়ে মিশরের রক্ষণ। তবে প্রতি আক্রমণে মিশরও ইরানের রক্ষণে আতঙ্ক ছড়িয়েছে। ইরানি আক্রমণগুলো থেকে গোলের সুযোগও তৈরি হয়েছিল অনেক। মেহেদী তারেমির হেড বারপোস্টে লেগে প্রতিহত হয়। একের পর এক আক্রমণে মিশরকে মিশেহারা করে দিয়ে যোগ করা সময় গোলও পেয়ে গিয়েছিল ইরান। মিশরের গোলরক্ষকের একটি আলগা সেভের পর বল পেয়ে খলিলজাদেহ গোল করেন। যোগ করা সময়ের এই গোলে বাঁধভাঙা উচ্ছাসেই মেতে উঠেছিল ইরান দল। কারণ, ওই গোলটটিই তাদের নিয়ে যেতে নক আউট পর্ব সরাসরি। কিন্তু ভিএআর পর্যালোচনার পর খলিলজাদেহকে কয়েক মিলিমিটারের জন্য অফসাউড ঘোষণা কো হয়। বাতিল হয় গোলটি। হাতছাড়া হয়ে যায় ইরানের নিশ্চিত জয়।

এই গ্রুপের অপর ম্যাচে বেলজিয়াম ৫–১ গোলে হারিয়েছে নিউজিল্যান্ডকে। বেলজিয়াম গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই যাচ্ছে পরের রাউন্ডে। মিশর ইরানের সঙ্গে হার বাঁচিয়ে গ্রুপের দ্বিতীয় দল হয়ে যাচ্ছে নক আউট পর্বে। তৃতীয় হয়ে ইরান যেতে পারবে কিনা, সেটার জন্য তাদের অপেক্ষা করতে হবে আগামীকালকের ম্যাচগুলোর জন্য।

বিষয়: মিশর২০২৬ বিশ্বকাপফুটবলখেলাইরান
সর্বশেষ
  • ১

    ‘মনের কথা’ থেকে রঙিন পর্দায় মিথুনের আধুনিক পাপেট্রি

  • ২

    সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা ফেরত পাবে তো–সংশয়ে গ্রাহকরা

  • ৩

    ডিজিটাল যুগে পুতুলনাচ: মুস্তাফা মনোয়ার থেকে মিথুনের পাপেট-পুরাণ

  • ৪

    জহির রায়হানের জীবনের মতোই ‘লেট দেয়ার বি লাইট’

  • ৫

    ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের নতুন প্রস্তাব

সম্পর্কিত
  • ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের নতুন প্রস্তাব

    ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের নতুন প্রস্তাব

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার ঘোষণা করেছেন, তার দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্যে একটি সমঝোতা প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন। ট্রাম্পের এই ঘোষণার পর দীর্ঘদিনের প্রত্যাশিত এই কূটনৈতিক মিশনটি নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে।

  • বরিশালে মাদরাসা পরিচালকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

    বরিশালে মাদরাসা পরিচালকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

    বরিশালে একটি মাদরাসার একাধিক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে পরিচালকের বিরুদ্ধে। শহরের সিএন্ডবি রোডের ২২ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া তেমাথা এলাকায় তাহফিজুল মিল্লাত মডেল মাদরাসায় এ ঘটনা ঘটে। আজ শনিবার দুপুরে বিষয়টি জানাজানি হয়। তবে মাদরাসার পরিচালক অভিযুক্ত শফিকুল ইসলামকে বর্তমা

  • শাহজালাল বিমানবন্দরে বিমানের কর্মীর বেল্টে লুকানো প্রায় ১৪ কেজি স্বর্ণ উদ্ধার

    শাহজালাল বিমানবন্দরে বিমানের কর্মীর বেল্টে লুকানো প্রায় ১৪ কেজি স্বর্ণ উদ্ধার

    ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মীর কাছ থেকে ১২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকার কাস্টমস হাউস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ দল। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১৩ দশমিক ৯২ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি টাকা।

  • নিজ ঘরে পড়ে ছিল হিজড়াদের ‘গুরু মা’ মৌসুমীর মরদেহ

    নিজ ঘরে পড়ে ছিল হিজড়াদের ‘গুরু মা’ মৌসুমীর মরদেহ

    চট্টগ্রামের খুলশী এলাকায় নিজ বাসা থেকে এক হিজড়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে নগরীর খুলশী থানাধীন শহীদ মিনার কলোনির নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মারা যাওয়া মৌসুমী হিজড়া (৫৫) হিজড়াদের চট্টগ্রামের হিজড়া জনগোষ্ঠীর একটি অংশের কাছে ‘গুরু মা’ নামে পরিচিত ছিলেন বলে পুলিশ জানায়। খ