Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ অক্টোবর, ২০২৬
২১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ অক্টোবর, ২০২৬
২১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বিয়ের ছয় দিনের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ২০: ০২
বিয়ের ছয় দিনের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু
প্রতীকী ছবি

বিয়ের মাত্র ছয় দিনের মাথায় স্বামীর বাড়িতে ২০ বছর বয়সী এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নববধূর স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এ ঘটনা ঘটে।

Advertisement

স্বামীর বাড়িতে রহস্যজনকভাবে মারা যাওয়া নববধূর নাম লিমা আক্তার।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আজ বুধবার ভোরে উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে লিমা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের মাঝিয়াইল গ্রামের সাইদুল ইসলামের মেয়ে।

Advertisement
Advertisement
Advertisement

এ ঘটনায় লিমার স্বামী একরামুল হক (২২) ও শাশুড়ি ফরিদা বেগমকে (৫০) আটক করা হয়েছে।

লিমার স্বজনদের অভিযোগ, বিয়েতে বাবার বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র পছন্দ না হওয়ায় তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

তবে তার স্বামীর দাবি, লিমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

গত ১৫ অক্টোবর পারিবারিকভাবে এক লাখ ৭০ হাজার টাকা দেনমোহরে একরামুলের সঙ্গে লিমার বিয়ে হয়।

খুলনা নগরীতে অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধারdead body 2

গত রোববার স্বামীকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান লিমা। মঙ্গলবার বিকেলে শ্বশুরবাড়িতে ফিরে আসেন তিনি। পরিবারের সদস্যরা জানান, ফিরে আসার পর বাবার বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়।

নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নান বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

তিনি বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।”

বিষয়: রহস্যজনকমৃত্যুঅভিযোগনববধূস্বামীআটকশেরপুরনালিতাবাড়ীপুলিশবিয়েনির্যাতন
Advertisement
সর্বশেষ
  • ১

    হাজারো ভক্তের ভালোবাসায় পতেঙ্গা সৈকতে দেবী দুর্গার বিদায়

  • ২

    জনগণকে ভোগান্তি দিয়ে বাতিল বিআরটি প্রকল্প

  • ৩

    বিয়ের ছয় দিনের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু

  • ৪

    এই দেশে যেভাবে সাংবাদিকদের ‘হত্যাযোগ্য’ করে তোলা হয়

  • ৫

    যুবলীগ নেতাকে বাস থেকে নামিয়ে অজ্ঞাত স্থানে নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক

সম্পর্কিত
  • যুবলীগ নেতাকে বাস থেকে নামিয়ে অজ্ঞাত স্থানে নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক

    যুবলীগ নেতাকে বাস থেকে নামিয়ে অজ্ঞাত স্থানে নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক

    পুলিশের জিজ্ঞাসাবাদে হেলাল জানান, তাকে ইকোনো বাস থেকে নামিয়ে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে ওই মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মারধর এবং সংঘবদ্ধভাবে পিটুনি দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

  • ‘দুই পক্ষ এক হয়েছে’ প্রধানমন্ত্রীর অভিযোগের ব্যাখ্যা চায় মামুনুল হকের দল

    ‘দুই পক্ষ এক হয়েছে’ প্রধানমন্ত্রীর অভিযোগের ব্যাখ্যা চায় মামুনুল হকের দল

    ‘পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

  • হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০১০

    হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০১০

    দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০ শিশু।

  • বরিশালে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

    বরিশালে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

    বরিশালের বানারীপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন এক তরুণীকে (১৭) ধর্ষণের অভিযোগে সাইমন বেপারী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।