
গাজায় ইসরায়েলি ড্রোন হামলা ও গুলিতে ৪ জন নিহত
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় শনিবার বাস্তুচ্যুত মানুষের জন্য খাদ্য বহনকারী একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়া, উত্তর গাজার জাবালিয়া আল-বালাদ এলাকায় ইসরায়েলি সেনাদের গুলিতে একজন নিহত হয়েছে।










