Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রয়াণে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর শোক বিবৃতি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ২০: ০১
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রয়াণে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর শোক বিবৃতি

দেশের বরেণ্য মননশীল প্রাবন্ধিক, গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের আকস্মিক প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

Advertisement

উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এক যৌথ বিবৃতিতে বলেছেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন এ দেশের প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চিন্তাধারার অন্যতম প্রধান বাতিঘর। ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে যুক্ত থাকা থেকে শুরু করে ১৯৬০-এর দশকের প্রগতিশীল আন্দোলন ও উনসত্তরের গণ-অভ্যুত্থানে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। মহান মুক্তিযুদ্ধ চলাকালেও তিনি অবরুদ্ধ ঢাকায় অবস্থান করে মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও অর্থ সংগ্রহ করে অনন্য অবদান রাখেন।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেনabul-kasem-fazlul-hq

বিবৃতিতে আবুল কাসেম ফজলুল হকের অবদান উল্লেখ করে আরও বলা হয় যে, সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার আন্দোলন এবং বাংলাদেশের প্রগতিশীল সাংস্কৃতিক ধারাকে বেগবান করতে তাঁর ক্ষুরধার লেখনী ও চিন্তাদর্শন সবসময় পথ দেখিয়েছে। ‘মুক্তিসংগ্রাম’, ‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’, ‘রাজনীতি দর্শন’ কিংবা ‘সংস্কৃতির সহজ কথা’র মতো মৌলিক গ্রন্থের মাধ্যমে তিনি সমাজ ও রাজনীতির যে বিশ্লেষণ রেখে গেছেন, তা চিরকাল তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তার এই প্রয়াণ দেশের বুদ্ধিবৃত্তিক সমাজ ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী প্রয়াত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকে স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে।

Advertisement
Advertisement
Advertisement
বিষয়: ঢাকা বিশ্ববিদ্যালয়অধ্যাপকমুক্তিযুদ্ধছাত্র ইউনিয়নসংস্কৃতিগবেষকবিবৃতিশোক
Advertisement
সর্বশেষ
  • ১

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ২

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৩

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৪

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

  • ৫

    ‘আমাদের হাতে অন্য ধর্মের লোকেরা অনিরাপদ-এটা আওয়ামী লীগের পুরনো খেলা’

সম্পর্কিত
  • ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

  • খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

  • সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।

  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।