Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বরিশালে আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১৯: ৫৪
বরিশালে আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য শফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাত। ছবি: চরচা

বরিশালের আগৈলঝাড়ায় নারী ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের মৃত্যুর ঘটনায় তার স্বামী আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য শফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান চরচাকে বলেন, “আজ বুধবার দুপুরে আসামি মারুফ সেরনিয়াবাতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার যাত্রাবাড়ীতে আত্মগোপনে থাকা ইউপি সদস্য মারুফ সেরনিয়াবাতকে পুলিশ গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মারুফ সেরনিয়াবাত আগৈলঝারা উপজেলার সেরাল গ্রামের বাসিন্দা ও গৈলা মডেল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য। মৃত শীলা আক্তার মহিলা আওয়ামী লীগের উপজেলা শাখার বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং গৈলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। তিনি তিন কন্যা সন্তানের জননী ও মারুফ সেরনিয়াবাতের দ্বিতীয় স্ত্রী ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement

শীলা আক্তারের পরিবারের সদস্যরা জানায়, গত ২৫ জুলাই বিকেলে উপজেলার সেরাল গ্রামের ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে শীলাকে তার স্বামী মারুফ সেরনিয়াবাত মারধর করেন। পরে ওই বাসায় শীলার ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) ও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মৃতের বাবা সেরাল গ্রামের আব্দুস সালাম হাওলাদার বলেন, “এক বছর আগে মারুফ সেরনিয়াবাত আমার মেয়ে শীলা আক্তারকে বিয়ে করে। বিয়ের পর থেকে তারা সেরাল গ্রামের একটি ভাড়া বাসায় থাকতো। কারণে-অকারণে মারুফ প্রায়ই শীলাকে মারধর করত।”

এ ঘটনায় মৃতের বড় ভাই আলামিন হাওলাদার বাদী হয়ে গত ২৯ জুলাই আগৈলঝাড়া থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে শীলার স্বামী ইউপি সদস্য শফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাতের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বিষয়: আগৈলঝাড়াইউপি সদস্যআত্মহত্যাগ্রেপ্তারবরিশাল
Advertisement
সর্বশেষ
  • ১

    তিস্তার রূপ পরিবর্তনে আতঙ্কে চরাঞ্চলের কৃষকরা

  • ২

    জিবুতির উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসীর মৃত্যু

  • ৩

    হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৩

  • ৪

    কীভাবে ‘অপহরণ’ করা হয় ধ্রুব রাঠিকে

  • ৫

    ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

সম্পর্কিত
  • হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৩

    হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৩

    গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৫৮ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৪ শিশু মারা গেছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ১৬২ট শিশু মারা গেছে।

  • ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

    ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

    অধিদপ্তর জানিয়েছে, নতুন করে মারা যাওয়াদের মধ্যে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে একজন করে এবং দুজন খুলনা বিভাগের। সবগুলো মৃত্যুই সিটি করপোরেশনের বাইরের এলাকায় হয়েছে।

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: গ্রেপ্তার ৪ আসামি রিমান্ডে

    রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: গ্রেপ্তার ৪ আসামি রিমান্ডে

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি বিকৃত ও নষ্ট করার চেষ্টা, উসকানিমূলক বক্তব্য প্রদান এবং ধর্মীয় সম্প্রীতিতে আঘাত হানার অভিযোগে গ্রেপ্তার চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

  • আচারের বয়াম থেকে ডায়মন্ড-স্বর্ণালংকার জব্দ

    আচারের বয়াম থেকে ডায়মন্ড-স্বর্ণালংকার জব্দ

    হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারত থেকে আসা এক যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ডায়মন্ড, প্ল্যাটিনাম, স্বর্ণালংকার ও মূল্যবান পাথর উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। এই ঘটনায় অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।