Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

৬০ পণ্যে কর ছাড়, ৫৫ লাখ পরিবার পাবে ১৫ টাকার চাল

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১১ জুন ২০২৬, ১৫: ৫৯
৬০ পণ্যে কর ছাড়, ৫৫ লাখ পরিবার পাবে ১৫ টাকার চাল

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব করেছে সরকার। আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণের পাশাপাশি ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যে উৎসে কর কমানো, খাদ্য সহায়তা কর্মসূচি সম্প্রসারণ, করমুক্ত আয়সীমা বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বড় আকারের নগদ সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে।

Advertisement

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, মূল্যস্ফীতির চাপ কমাতে চাল, গম, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, আদা, চিনি, ভোজ্যতেল, মাছ, মাংস ও কৃষিপণ্যসহ প্রায় ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর উৎসে কর কমানো হবে। বর্তমানে বিভিন্ন পণ্যে ১, ২ ও ৫ শতাংশ হারে বিদ্যমান উৎসে কর কমিয়ে ০ দশমিক ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

বাজেটে মসলা আমদানির ওপর আরোপিত ৫ শতাংশ রেগুলেটরি ডিউটি প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। একই ধরনের সুবিধা দেওয়া হচ্ছে খেজুর আমদানিতেও। এছাড়া শিশুখাদ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানির শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। সরকারের আশা, এসব পদক্ষেপ বাজারে সরবরাহ ব্যয় কমাতে এবং নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সহায়ক হবে।

শিক্ষায় ১ লাখ ৩৬ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাবbudget

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতা অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় ৫৫ লাখ পরিবারকে বছরে ছয় মাস প্রতি মাসে ৩০ কেজি করে চাল ১৫ টাকা কেজি দরে সরবরাহ করা হবে। পাশাপাশি দেশের ৪১৯ উপজেলায় ওএমএস কার্যক্রমের মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল বিক্রি অব্যাহত থাকবে।

Advertisement
Advertisement
Advertisement

মধ্যবিত্ত করদাতাদের জন্য স্বস্তি হিসেবে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। এর ফলে নিম্ন ও মধ্যম আয়ের করদাতাদের করের চাপ কিছুটা কমবে বলে মনে করছে সরকার।

সামাজিক সুরক্ষা কর্মসূচিতে এবার বড় ধরনের সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে। বাজেটে এ খাতে মোট ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা চলতি অর্থবছরের সংশোধিত বরাদ্দের চেয়ে বেশি।

এর অংশ হিসেবে নতুন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় ৪১ লাখ পরিবারের প্রধান নারীকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় কার্ডধারী নারীরা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে নগদ ভাতা পাবেন।

৬.৫ শতাংশ জিডিপির আশা অর্থমন্ত্রীরminister

একই সঙ্গে ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় তালিকাভুক্ত কৃষকদের বছরে একবার ২ হাজার ৫০০ টাকা করে সরাসরি নগদ সহায়তা দেওয়া হবে।

বাজেট বক্তৃতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণাও পুনর্ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি বাজারে অর্থের সরবরাহ নিয়ন্ত্রণ, বিনিময় হার স্থিতিশীল রাখা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে মুদ্রানীতি ও রাজস্বনীতির মধ্যে সমন্বয় জোরদারের কথা বলা হয়েছে।

বিষয়: সরকারবাংলাদেশবাজেট ২০২৬-২৭অর্থনীতি
Advertisement
সর্বশেষ
  • ১

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ২

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ৩

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৪

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৫

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

সম্পর্কিত
  • নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!

  • ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

  • খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

  • সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।