
রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি
এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দিয়া (২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দিয়া শেখ বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী। পরিবারের সঙ্গে তিনি যাত্রাবাড়ীর কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় সামাদ মেম্বারের বাড়িতে থাকতেন।
আহতরা হলেন-দিয়ার মা মৌসুমী আক্তার (৩৫), ভাই মোয়াজ (১৫) ও বোন জয়া (১২)। আহত অবস্থায় তারা ঢামেকে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।
হাসপাতালে আহতদের নিয়ে আসা বিল্লাল হোসেন জানান, ঘাতক আবু মুসা পেশায় একজন ঠিকাদার। তার কাছে দিয়ার বাবা নবিউল্লাহর টাকা পাওনা ছিল। ওই টাকা আদায়ের জন্য নবিউল্লাহর বাসায় গেলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে নবিউল্লাহ আবু মুসাকে কুপিয়ে জখম করেন।
এরপর আবু মুসা ক্ষিপ্ত হয়ে নবিউল্লাহর স্ত্রী মৌসুমী আক্তারকে দা দিয়ে কুপিয়ে তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেন। মাকে বাঁচাতে এগিয়ে এলে মেয়ে দিয়াকেও কুপিয়ে হত্যা করা হয়। এরপর আরেক মেয়ে জয়া ও ছেলে মোয়াজকেও কুপিয়ে জখম করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক দিয়াকে মৃত ঘোষণা করেন। আহত বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় অভিযুক্ত আবু মুসাও বর্তমানে পুলিশ পাহারায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি
রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি
রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু
মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড পেলেন কালের কণ্ঠের ফারুক মেহেদী
দিল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, আটক শত শত

রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি
এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”

রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি
জেলেনস্কি ইউক্রেনের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সংঘাতের উত্তেজনা উভয় পক্ষ কমানোর অংশ হিসেবেই কেবল রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে রাজি কিয়েভ। এর জন্য মস্কোকে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে।

রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হয়েছে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া। পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত প্রক্রিয়ায় এটি এক ঐতিহাসিক মাইলফলক, যাকে পরিভাষায় বলা হয় ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ রোববার

দিল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, আটক শত শত
রোববার বিকেলে ভারতের কমিউনিস্ট দলগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ছাত্রসংগঠনের অনেক তরুণ বিক্ষোভকারী শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ তাদের আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়।