Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ২০: ৩৬
রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: রোসাটম

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হয়েছে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া। পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত প্রক্রিয়ায় এটি এক ঐতিহাসিক মাইলফলক, যাকে পরিভাষায় বলা হয় ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে প্রথম ইউনিটের চুল্লিতে এই বিক্রিয়া কার্যক্রম শুরু হয়।

Advertisement

এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়রা) এই বিক্রিয়া শুরু করার আনুষ্ঠানিক অনুমোদন দেয়। ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’ ধাপে প্রথমে চুল্লিতে অত্যন্ত কম ক্ষমতায় নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া ঘটিয়ে চুল্লির সামগ্রিক কাঠামো, নিরাপত্তা সরঞ্জাম ও নিয়ন্ত্রণ ব্যবস্থার নিখুঁত কার্যকারিতা পরীক্ষা করে দেখা হবে।

পরবর্তী ৩০ থেকে ৪০ দিনের মধ্যে এই পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে ধীরে ধীরে চুল্লির ক্ষমতা বাড়ানো হবে এবং টারবাইন চালু করা হবে। প্রাথমিক পর্যায়ে মাত্র ৩ শতাংশ ক্ষমতায় চুল্লিটি চালানো হবে, যা পরবর্তীতে ধাপে ধাপে ২০ থেকে ৩০ শতাংশে উন্নীত করা হবে। সব নিরাপত্তা পরীক্ষা সন্তোষজনক হলে জেনারেটরকে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করে চলতি বছরের ডিসেম্বরের শেষ নাগাদ পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। তবে বাণিজ্যিক উৎপাদনের আগে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য বায়রা থেকে আরও দুটি ধাপে অনুমোদন নিতে হবে।

বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার আগে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও পর্যায়ক্রমে এর উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে। পূর্ণ ক্ষমতায় উৎপাদনের পর কিছুদিন পরীক্ষামূলকভাবে বিদ্যুৎকেন্দ্রটি পর্যবেক্ষণ করা হবে। এই পুরো প্রক্রিয়া শেষ করে বাণিজ্যিক উৎপাদনে যেতে আরও আনুমানিক ৭ থেকে ৮ মাস সময় লাগতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

রূপপুরের প্রথম ইউনিটটি জাতীয় গ্রিডে যুক্ত হলে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে বাংলাদেশ। পাবনার রূপপুরে নির্মাণাধীন দুই ইউনিটের এই বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ২,৪০০ মেগাওয়াট, যার মধ্যে থেকে নিট প্রায় ২,৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। প্রথম ইউনিটের অগ্রগতির পাশাপাশি দ্বিতীয় ইউনিটের কাজও পুরোদমে এগিয়ে চলছে। বিশেষজ্ঞরা বলছেন, এই দুই ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলে দেশের দীর্ঘদিনের লোডশেডিং সংকট নিরসনের পাশাপাশি জ্বালানি আমদানিতে বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, কারণ তেল ও কয়লাভিত্তিক বিদ্যুতের তুলনায় পারমাণবিক বিদ্যুতের উৎপাদন ব্যয় অনেক কম।

বিষয়: রূপপুরবিদ্যুৎ ও জ্বালানিরাশিয়া
Advertisement
সর্বশেষ
  • ১

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ২

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

  • ৩

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

  • ৪

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু

  • ৫

    মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড পেলেন কালের কণ্ঠের ফারুক মেহেদী

সম্পর্কিত
  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”

  • রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    জেলেনস্কি ইউক্রেনের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সংঘাতের উত্তেজনা উভয় পক্ষ কমানোর অংশ হিসেবেই কেবল রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে রাজি কিয়েভ। এর জন্য মস্কোকে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে।

  • দিল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, আটক শত শত

    দিল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, আটক শত শত

    রোববার বিকেলে ভারতের কমিউনিস্ট দলগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ছাত্রসংগঠনের অনেক তরুণ বিক্ষোভকারী শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ তাদের আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়।