Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৪ সেপ্টেম্বর, ২০২৬
২৪ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৪ সেপ্টেম্বর, ২০২৬
২৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রাজাকার থেকে কিছুটা মুক্তি দিতে জামায়াতকে পতাকা দেন খালেদা জিয়া: মীর শাহে আলম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ০৯
রাজাকার থেকে কিছুটা মুক্তি দিতে জামায়াতকে পতাকা দেন খালেদা জিয়া: মীর শাহে আলম
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ফাইল ছবি

দেশের প্রধান বিরোধীদল জামায়াতে ইসলামীর ‘কৃতজ্ঞতাবোধ’ কম বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Advertisement
Advertisement
Advertisement

মীর শাহে আলম বলেন, ‘‘বাংলাদেশে একটি রাজনৈতিক দল আছে যারা ধর্মকে ব্যবহার করে। এই দলের অভিনয় দেখতে দেখতে আমরা আজ অতিষ্ঠ। তাদের কৃতজ্ঞতাবোধ খুবই কম। ১৯৯১ সালে আমরা তাদের সাথে নিয়ে সরকার গঠন করেছিলাম। সেবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে তারা আমাদের ওপর ভর করে আধিপত্য বিস্তার করেছিল।’’

প্রতিমন্ত্রী বলেন, ‘‘তাদের নামের পেছনে আগে তো ‘রাজাকার’ লেখা ছিলই। সেই রাজাকার থেকে কিছুটা হলেও মুক্তি দেওয়ার জন্য আমাদের শ্রদ্ধেয় নেত্রী বেগম খালেদা জিয়া ২০০১ সালে তাদের দুইজন নেতার গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন। অথচ তারা আজ তা বেমালুম ভুলে গেছে।’’

সরকারের অবস্থান তুলে ধরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘‘এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার, যা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গঠিত হয়েছে। অথচ আপনারা (জামায়াত) মাত্র ছয় মাসের মাথায় লংমার্চের ভয় দেখান এবং একদফার আন্দোলন করে সরকার পতনের হুমকি দেন!’’

Advertisement
Advertisement
Advertisement

মীর শাহে আলম বলেন, ‘‘এই সরকার জনগণের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘লংমার্চ করে যদি বিদ্যুৎ ও গ্যাস পাওয়া যেত, তবে সবচেয়ে বড় লংমার্চ বিএনপিই করত।’ বিদ্যুৎ ও জ্বালানি সংকটের সূচনা আমাদের আমলে হয়নি; এটি উত্তরাধিকার সূত্রে আগের ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে পাওয়া সমস্যা।’’

বর্তমান সরকারের মেয়াদ মাত্র সাত মাস উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘‘আমরা নিরলস চেষ্টা করে যাচ্ছি। যেখানেই কোনো ত্রুটি হয়েছে, আমরা জনগণের কাছে ক্ষমা চেয়েছি। কারণ জনগণের সাথে আমাদের আত্মার সম্পর্ক। দেশের মানুষ যতবারই নিরপেক্ষভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ততবারই বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে।’’

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক মাহবুবুর রহমান শামীমসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়: বিএনপিজামায়াতস্থানীয় সরকার মন্ত্রীবাংলাদেশরাজনীতি
সর্বশেষ
  • ১

    ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ

  • ২

    ‘২৪ পরবর্তী সময়ে রাষ্ট্র, ও নাগরিকের মেলবন্ধন হয়নি’

  • ৩

    ‘মন ছাড়া কি মনের মানুষ রয়’

  • ৪

    বাংলাদেশ ফুটবল দলে প্রবাসী অস্ত্র

  • ৫

    ‘জনগণের পকেট চুষে সিন্ডিকেটরা’

সম্পর্কিত
  • জুলাই গণহত্যা মামলা: নেত্রকোনার সাবেক এমপি রুহি কারাগারে

    জুলাই গণহত্যা মামলা: নেত্রকোনার সাবেক এমপি রুহি কারাগারে

    বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে জননী কুরিয়ার সার্ভিসের কর্মী রাজু আহমেদ (২৪) হত্যা মামলায় নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মোশতাক আহমেদ রুহিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন শুনানি

  • এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

    এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাবেক জামায়াত নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার প্রথম দফার চার দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে ডিবি পুলিশ।

  • ভারত মহাসাগরেও যুদ্ধ ছড়িয়ে দেওয়ার হুমকি দিল ইরান

    ভারত মহাসাগরেও যুদ্ধ ছড়িয়ে দেওয়ার হুমকি দিল ইরান

    যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে বৃহস্পতিবার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি। খবর বার্তা সংস্থা এএফপির।

  • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু

    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু

    দেশে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৭৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।