Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ, দেখা যাবে যেসব অঞ্চল থেকে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১০: ২৯
বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ, দেখা যাবে যেসব অঞ্চল থেকে
ফাইল ছবি: রয়টার্স

বিশ্বের কিছু অংশে আজ বুধবার বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। গ্রহণের সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে, ফলে কিছুক্ষণের জন্য ইউরোপের নির্দিষ্ট কিছু অঞ্চলে দিনের বেলায়ই নেমে আসবে অন্ধকার।

Advertisement

আজ বিকেল গ্রিনিচ মান সময় ৩টা ৩৪ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিট) শুরু হবে এই সূর্যগ্রহণ। সর্বোচ্চ পর্যায়ে পূর্ণ সূর্যগ্রহণ প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড স্থায়ী হবে। খবর আল জাজিরার।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটে যখন সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় নিখুঁতভাবে অবস্থান করে এবং চাঁদ সূর্যের চাকতিকে পুরোপুরি ঢেকে ফেলে। এর ফলে আকাশ ভোর বা গোধূলির মতো অন্ধকার হয়ে যায়। উত্তর রাশিয়া, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন এবং পর্তুগালের কিছু অংশে এবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।

Advertisement
Advertisement
Advertisement
ব্যাংক রেজুলেশন আইন: ১৮(ক) ধারা কেন বাতিল হচ্ছে, কী প্রভাব পড়বে?bangladesh bank

নাসার তথ্য অনুযায়ী, সূর্য পুরোপুরি আচ্ছাদিত হওয়ার মুহূর্ত, অর্থাৎ টোটালিটি- এটা ঘটবে উত্তর রাশিয়ার একটি ছোট ও প্রত্যন্ত অঞ্চলে এবং দুপুরের দিকে।

এরপর এটি পৃথিবীর ওপর দিয়ে পূর্ব দিকে অগ্রসর হবে এবং স্থানীয় সময় সন্ধ্যার শেষ ভাগে, সূর্যাস্তের ঠিক আগে, স্পেনে পৌঁছাবে। এটি খুবই স্বল্পস্থায়ী হবে, পূর্ণগ্রাস অবস্থা স্থায়ী হবে আড়াই মিনিটেরও কম।

যুক্তরাষ্ট্রের উত্তরাংশ, কানাডা, উত্তর-পশ্চিম আফ্রিকা এবং ইউরোপের কিছু অংশে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। কিছু স্থানে সূর্যের ৯০ শতাংশ বা তারও বেশি অংশ আড়াল হয়ে যাবে।

আফ্রিকার কিছু অংশ এবং মূল ভূখণ্ড ইউরোপে এটি আরও বিশেষ হবে, কারণ সেখানে সূর্যাস্তের সময় আংশিক গ্রহণ চলতে থাকবে, যা সূর্যাস্ত গ্রহণ নামে পরিচিত। আর এশিয়ার ভারতীয় উপমহাদেশে ঘটনাটি মধ্যরাতের পর হওয়ায় এখান থেকে সূর্যগ্রহণটি সরাসরি দেখা যাবে না।

বিষয়: সূর্যগ্রহণচাঁদপৃথিবীনাসাইউরোপ
Advertisement
সর্বশেষ
  • ১

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

  • ২

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ৩

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৪

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৫

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

সম্পর্কিত
  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।

  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।