Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বিএম ক‌লেজ ছাত্রদল নেতা‌কর্মীদের বিরু‌দ্ধে ঝাড়ু মি‌ছিল

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১৭: ৫৭
বিএম ক‌লেজ ছাত্রদল নেতা‌কর্মীদের বিরু‌দ্ধে ঝাড়ু মি‌ছিল

খাবার রেস্টু‌রে‌ন্টে হামলার ঘটনায় ব‌রিশাল সরকা‌রি ব্রজ‌মোহন (বিএম) ক‌লেজ ছাত্রদ‌লের সাধা‌রণ সম্পাদক ওয়া‌লিদ বিন সালাউদ্দিনসহ হামলাকারী‌দের বিচারের দাবিতে ঝাড়ু মি‌ছিল ক‌রে‌ছেন স্থানীয় নারীরা। আজ বৃহস্প‌তিবার দুপু‌রে ব‌রিশালের নতুন বাজার এলাকায় এই বি‌ক্ষোভ মি‌ছিল বের করা হয়।

Advertisement

এসময় বিক্ষুদ্ধ নারীরা ঝাড়ু হা‌তে নি‌য়ে বি‌ক্ষোভ ক‌রেন। এতে কিছু সময় যান চলাচল বন্ধ ছি‌লো ওই এলাকায়। বি‌ক্ষোভ মি‌ছিল‌টি নতুন বাজার মোড় থে‌কে মরক‌খোলার পুল এলাকা প্রদ‌ক্ষিণ ক‌রে।

বি‌ক্ষোভে অংশ নেওয়া এক নারী বলেন, “২৯ জুন রা‌তে বিএম ক‌লেজ ছাত্রদ‌লের সাধারণ সম্পাদক ওয়া‌লিদ বিন সালাউদ্দিন, ক‌লেজ ছাত্রদল নেতা তা‌মিম, সিরাজুল ইসলাম রাতুল ও শান্ত'র নেতৃ‌ত্বে আমা‌দের দোকানে হামলা চালা‌নো হয়। ছাত্রদ‌লের নেতারা তাদের প্রতিপক্ষের ওপর হামলা চালা‌তে এসে আমা‌দের দোকানও ভাঙচুর ক‌রে‌ছে এবং আমাকে ও আমার বো‌ন‌কে মারধর ক‌রে রাস্তায় ফে‌লে পি‌টি‌য়ে‌ছে। এই ঘটনায় এখন পর্যন্ত আমরা কো‌নো বিচার পাইনি, পু‌লিশ কাউকে গ্রেপ্তার ক‌রে‌নি।”

অন্যদিকে আরেক নারী বলেন, “নারী‌দের শ্লীতাহা‌নির মত ঘটনা ঘ‌টে‌ছে, চুল ধ‌রে পি‌টি‌য়ে‌ছে। এখ‌নো কো‌নো বিচার হয়‌নি, এমন‌কি সংগঠন থে‌কে তা‌দের বিরু‌দ্ধে কো‌নো কিছু করা হয়‌নি। বিচার না পে‌লে আমরা আবা‌রো মা‌ঠে নাম‌বো।”

Advertisement
Advertisement
Advertisement

বি‌ক্ষোভ মি‌ছি‌লে নারী‌দের পাশাপা‌শি নতুন বাজার ও কাউনিয়া এলাকার মানুষ অংশগ্রহণ ক‌রেন।

এর আগে, ২৯ জুন রা‌তে নতুন বাজার মর‌ক‌খোলার পুল এলাকায় এক‌টি রেস্টু‌রে‌ন্টে হামলার অ‌ভি‌যোগ ও‌ঠে বিএম ক‌লেজ ছাত্রদ‌লের সাধারণ সম্পাদক ওয়ালিদসহ তার অনুসারী‌দের বিরু‌দ্ধে। এই ঘটনায় রেস্টু‌রে‌ন্টের ক্যাশবাক্স থে‌কে ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভি‌যোগও তো‌লে হামলার শিকার দুই নারী।

এদি‌কে হামলার অ‌ভি‌যো‌গের প্রতিবা‌দে গত বুধবার ব‌রিশাল প্রেসক্লা‌বে সংবাদ স‌ম্মেলন ক‌রে ছাত্রদল নেতা ওয়ালিদ।

বিষয়: নারীহামলাবরিশালছাত্রদলছিনতাইবিক্ষোভ
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘যারা আওয়ামী লীগ করে না, তারা কেন শেখ মুজিবের জন্য কান্না করবে?’

  • ২

    গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪

  • ৩

    যে হাটে নেই কোনো প্লাস্টিক পণ্য

  • ৪

    ‘নিষিদ্ধ করার কর্তৃপক্ষ তো তুমি না’

  • ৫

    তরুণদের আন্দোলন ‘সফল’ করেছেন মোদি!

সম্পর্কিত
  • গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪

    গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪

    নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”