Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

আদ-দ্বীন হাসপাতালের গাফিলতিতেই ৬ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মে ২০২৬, ১৪: ১৪
আদ-দ্বীন হাসপাতালের গাফিলতিতেই ৬ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এসির গ্যাস লিকেজ নয়, আদ-দ্বীন হাসপাতালের গাফিলতিতেই ৬ শিশু মারা গেছে। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।

Advertisement

গত বুধবার রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে হঠাৎ ৬ নবজাতক মারা যায়। যাদের বয়স এক থেকে তিন দিনের মধ্যে। শিশুর স্বজনদের অভিযোগ ছিল, এসির গ্যাস লিকেজ হয়ে শিশুরা মারা গেছে। তবে সেই ওয়ার্ড থেকে আলামত সংগ্রহ করে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট, সিআইডির ক্রাইম সিন ইউনিটসহ একাধিক সংস্থার বিশেষ দল এসির গ্যাসের উপস্থিতি পায়নি।

ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের বিশেষায়িত দল বোম্ব ডিসপোজাল ইউনিট অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করে গ্যাস লিকেজের বিষয়টি নিশ্চিতে কাজ করে। ওয়ার্ডের শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রে (এসি) কোন ত্রুটিও ধরা পড়েনি। নাম প্রকাশে অনিচ্ছুক বোম্ব ডিসপোজাল ইউনিটের একজন দায়িত্বশীল কর্মকর্তা চরচাকে বলেন, ‘‘এসির চেম্বারে বিউটেন গ্যাস থাকে। তবে ওয়ার্ডের আমরা তার উপস্থিতি আমরা পাইনি।’’

শিশুহত্যার দেশে স্বাগত!child abuse

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা চরচাকে জানিয়েছেন, মূলত হাসপাতালের কক্ষটি নির্মাণে ত্রুটি, দায়িত্বরত নার্সদের চূড়ান্ত অবহেলা এবং গাফিলতিতেই এমন দুর্ঘটনা ঘটেছে। ওই কর্মকর্তা বলেন, ‘‘মূলত ওয়ার্ডে বাতাস চলাচলের জন্য কোন জায়গা নেই। এসি বন্ধ থাকায় সেখানে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। নবজাতকদের অক্সিজেনের সংকট দেখা দিলে দায়িত্বরত নার্সদের আরও অ্যাকটিভ হওয়ার কথা ছিল, তবে তা হননি তারা। বাচ্চাদের তাৎক্ষনিক এনআইসিইউ সাপোর্ট প্রয়োজন ছিল, এক্ষেত্রেও পদক্ষেপ নিতে যথেষ্ট সময় নেওয়া হয়েছে। সব মিলিয়ে হাসপাতালের চরম অব্যবস্থাপনাকেই আমরা দুর্ঘটনার কারণ হিসেবে দেখছি।’’

Advertisement
Advertisement
Advertisement

এদিকে, হাসপাতালের কক্ষটি বদ্ধ হওয়ায় এটিকে ব্যবহার করা উচিত হয়নি বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান। তিনি বলেন, ‘‘যেখানে বাচ্চাগুলো মারা গেছে, সেখানে আমরা কোনো ভেন্টিলেশনের ব্যবস্থাই দেখিনি। সেখানে এসি চলে। যদি এসিগুলো হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলেও এটা কিন্তু খুব এই কক্ষে বাতাস চলাচল করতে পারে না। এটা প্রাথমিকভাবে বলা যায়, ওটা পোস্ট–অপারেটিভ হিসেবে কক্ষটি ব্যবহার হওয়া উচিত হয়নি।’’

সমাজ ও রাষ্ট্রের লজ্জা আদতেই কি আছে?Child abuse

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বুধবার রাতেই রাজধানীর রমনা থানায় হাবিবুর রহমান নামে এক নবজাতকের বাবা অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার সেটি মামলা হিসেবে লিপিবদ্ধ করা হয়।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল সাংবাদিকদের মামলার তথ্য নিশ্চিত করে জানান, আসামি হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষকে উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি তদন্তে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে।

বিষয়: রাজধানীশিশু মৃত্যুবাংলাদেশহাসপাতালমগবাজারশিশু
Advertisement
সর্বশেষ
  • ১

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ২

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ৩

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৪

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৫

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

সম্পর্কিত
  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”