Advertisement

সরিয়ে দেওয়া হলো হোয়াইট হাউসের জাতীয় সাইবার পরিচালককে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

সরিয়ে দেওয়া হলো হোয়াইট হাউসের জাতীয় সাইবার পরিচালককে
হোয়াইট হাউসের জাতীয় সাইবার নিরাপত্তা পরিচালক শন কেয়ার্নক্রস। ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসের জাতীয় সাইবার নিরাপত্তা পরিচালক পদ থেকে শন কেয়ার্নক্রসকে সরিয়ে দেওয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের ঘনিষ্ঠ একটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছে।

Advertisement

এমন এক সময়ে এই সিদ্ধান্ত নেওয়া হলো, যখন যুক্তরাষ্ট্র একের পর এক সাইবার বিপর্যয়ের ধকল সামলে ওঠার চেষ্টা করছে।

হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্রটি বলেছে, কেয়ার্নক্রসকে বরখাস্তের সিদ্ধান্তে পূর্ণ সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ, এই দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা কেয়ার্নক্রসের নেই।

সূত্রটি আরও জানিয়েছে, আপাতত ভারপ্রাপ্ত হিসেবে এই দায়িত্ব (জাতীয় সাইবার পরিচালক) পালন করবেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের বর্তমান প্রধান তথ্য কর্মকর্তা কার্স্টেন ডেভিস। কেয়ার্নক্রসের তুলনায় এই পদের জন্য ডেভিসের যোগ্যতা বেশি। তা ছাড়া তিনি সিনেটের অনুমোদনও পেয়েছেন।

Advertisement

সম্প্রতি বড় ধরনের সাইবার বিপর্যয়ের ঘটনা ঘটেছে। এ কারণে অসংখ্য মানুষের যাতায়াত, যোগাযোগ ও ই-কমার্স কার্যক্রম ব্যাহত হয়। এমনকি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার অভ্যন্তরীণ অতি গোপন যোগাযোগ নেটওয়ার্কও এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতীয় সাইবার পরিচালক হিসেবে দায়িত্ব পালনের আগে ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসের অভ্যন্তরে বিভিন্ন পদে কাজ করেছেন কেয়ার্নক্রস।

ট্রাম্পের মনোনয়নে এই পদে দায়িত্ব পেয়েছিলেন কেয়ার্নক্রস। সিনেটের অনুমোদন পাওয়ার পর তিনি এক বছরের বেশি সময় ধরে জাতীয় সাইবার নিরাপত্তা পরিচালকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া বড় বড় এআই প্রতিষ্ঠানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।

হোয়াইট হাউসের ওই সূত্র আরও জানিয়েছে, কেয়ার্নক্রসের পরিবর্তে আপাতত দায়িত্ব পালন করবেন কার্স্টেন ডেভিস। তিনি সিনেটের অনুমোদন পাওয়া প্রতিরক্ষা বিভাগের প্রধান তথ্য কর্মকর্তা।