ads

ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প। ছবি: এআই দিয়ে তৈরি

শান্তিচুক্তিতে দ্রুত অগ্রগতি না হলে তেহরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার।

ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তেহরানের জন্য এখন সমঝোতায় পৌঁছানোই সবচেয়ে ভালো পথ। একটি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে তাদেরও (ইরানের) স্বার্থ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Advertisement

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তেহরান এখনো আলোচনার জন্য প্রস্তুত। তবে পরস্পরবিরোধী বার্তা ও আগের হামলার কারণে ওয়াশিংটনের ওপর আস্থা রাখতে পারছে না ইরান। একইসঙ্গে তিনি দাবি করেন, হরমুজ প্রণালিতে নিরাপদ চলাচল নিশ্চিত করতে যুদ্ধ শেষে নতুন ব্যবস্থাপনা কাঠামো আনার পরিকল্পনা করছে তেহরান।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে চালানো সাম্প্রতিক সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরির’ পরিবর্তে এবার অপারেশন স্লেজহ্যামার নিয়ে আলোচনা করছেন মার্কিন সামরিক কর্মকর্তারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি আবারও বড় পরিসরে হামলার সিদ্ধান্ত নেন, তাহলে এই অপারেশন স্লেজহ্যামার শুরু হতে পারে।

বর্তমান পরিস্থিতি এই আলোচনার তথ্য সামনে আসায় কূটনৈতিক প্রচেষ্টা ও হরমুজ প্রণালির অব্যাহত উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে যুদ্ধ আবার শুরুর আশঙ্কা তৈরি হয়েছে।

সম্পর্কিত