চরচা প্রতিবেদক

রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে ব্লেড দিয়ে নিজের হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন আব্দুল কাদের নামের এক যুবক। আজ শনিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
কাদেরের বাড়ি পাবনা সদর উপজেলায়। বর্তমানে তিনি গাজীপুরের চন্দ্রা এলাকায় থাকেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ক্যামেরা নিয়ে জিয়া উদ্যানে ঢোকেন কাদের। একপর্যায়ে তিনি উদ্যানের মাজারে উঠে ব্লেড দিয়ে নিজের হাত কাটা শুরু করেন। ঘটনাটি দেখতে পেয়ে সেখানে দায়িত্বরত পুলিশ ও সাধারণ মানুষ তাকে আটক করেন এবং তার হাত থেকে ব্লেডটি ছিনিয়ে নেন।
পরে গুরুতর অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, তার হাতে আটটি সেলাই দেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ বলেন, তাৎক্ষণিকভাবে কাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তাকে কিছুটা মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। তিনি বারবার বলছিলেন, “মায়ের কাছে চলে যাব।”
পুলিশের আরেকটি সূত্র জানিয়েছে, আব্দুল কাদের রাজনৈতিকভাবে একটি দলের সঙ্গে যুক্ত এবং দীর্ঘদিন পদ না পাওয়ায় আত্মহত্যার চেষ্টা করেছেন।