Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ঈদে বাড়তি ১৪৮ কোটি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রী কল্যাণ সমিতির

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১৭: ১৬
ঈদে বাড়তি ১৪৮ কোটি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রী কল্যাণ সমিতির

ঈদযাত্রা ঘিরে সরকারি নির্দেশনা উপেক্ষা করে দেশের বিভিন্ন রুটে বাস-মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দাবি, এবার ঈদে ভাড়া নৈরাজ্য অতীতের সব রেকর্ড ভাঙতে যাচ্ছে। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৮৭ শতাংশ বাস-মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।

Advertisement

সংগঠনের পর্যবেক্ষণে দেখা গেছে, ঢাকা-পাবনা, ঢাকা-নাটোর, ঢাকা-রংপুরসহ বিভিন্ন রুটে স্বাভাবিক ভাড়ার দ্বিগুণ বা তিনগুণ পর্যন্ত আদায় করা হচ্ছে। এমনকি লোকাল বাস, ট্রাক–পিকআপেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, এবারের ঈদে দূরপাল্লার বাসে প্রায় ৪০ লাখ ট্রিপ যাত্রী যাতায়াত করবেন। এর মধ্যে ৮৭ শতাংশ যাত্রীকে গড়ে ৩৫০ টাকা অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। এতে মোট অতিরিক্ত আদায়ের পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ১২১ কোটি ৮০ লাখ টাকা।

অন্যদিকে, সিটি সার্ভিসে প্রায় ৬০ লাখ ট্রিপ যাত্রীর কাছ থেকে গড়ে ৫০ টাকা করে অতিরিক্ত আদায় করলে আরও প্রায় ২৬ কোটি ১০ লাখ টাকা নেওয়া হবে। সব মিলিয়ে প্রায় ১৪৮ কোটি টাকার অতিরিক্ত ভাড়া আদায়ের আশঙ্কা করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

সংগঠনটি অভিযোগ করে, পরিবহন মালিকদের অতিরিক্ত মুনাফার লোভ, চাঁদাবাজি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ঈদ বোনাসের চাপের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। একই সঙ্গে মনিটরিং ব্যবস্থায় যাত্রী প্রতিনিধিদের না রাখার কারণে এই অনিয়ম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

এ পরিস্থিতিতে যাত্রী কল্যাণ সমিতি গণপরিবহনে ডিজিটাল পেমেন্ট চালু, নগদ লেনদেন বন্ধ, সিসিটিভির মাধ্যমে নজরদারি এবং কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছে।

সংগঠনটি বলেছে, এই ভাড়া নৈরাজ্য অব্যাহত থাকলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে এবং সামগ্রিকভাবে সামাজিক অস্থিরতা সৃষ্টি হতে পারে।

বিষয়: ঈদযাত্রাবাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতিঅভিযোগট্রাকবাসপরিবহনবিবৃতিসংগঠন
Advertisement
সর্বশেষ
  • ১

    পাকিস্তান আসলে কে চালায়?

  • ২

    ‘যারা আওয়ামী লীগ করে না, তারা কেন শেখ মুজিবের জন্য কান্না করবে?’

  • ৩

    গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪

  • ৪

    যে হাটে নেই কোনো প্লাস্টিক পণ্য

  • ৫

    ‘নিষিদ্ধ করার কর্তৃপক্ষ তো তুমি না’

সম্পর্কিত
  • গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪

    গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪

    নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”