Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৬ সেপ্টেম্বর, ২০২৬
০৬ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৬ সেপ্টেম্বর, ২০২৬
০৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

শনিরআখড়ায় ব্যবসায়ীকে ও দারুসসালামে জানালা দিয়ে নারীকে গুলি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ১৫
শনিরআখড়ায় ব্যবসায়ীকে ও দারুসসালামে জানালা দিয়ে নারীকে গুলি

রাজধানীর শনিরআখড়া ও দারুসসালাম এলাকায় পৃথক দুটি ঘটনায় একজন ক্রোকারিজ ব্যবসায়ী ও একজন নারী গুলিবিদ্ধ হয়েছেন। দুজনেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল শনিবার রাত ৮টা ১৫ মিনিট থেকে সাড়ে ৮টার মধ্যে এই ঘটনা দুটি ঘটে। এরমধ্যে দারুসসালামের ঘটনায় একজনকে আটকের তথ্য পাওয়া গেছে।

Advertisement
Advertisement
Advertisement

রাত ৮টা ২০ মিনিটের দিকে কদমতলী থানার শনিরআখড়া এলাকায় দোকানের ভেতর ঢুকে ক্রোকারিজ ব্যবসায়ী মো. আসলাম খানকে (৪০) গুলি করে দুর্বৃত্তরা।

আসলাম খানের বন্ধু মনোয়ার হোসেন বলেন, ‘‘অজ্ঞাত এক দুর্বৃত্ত আসলাম খানের ‘লাকী ক্রোকারিজ’ দোকানে ঢুকেই তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এতে আমার বন্ধুর বাম হাতে ও মুখের ডানপাশে গুলি লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাত ৯টার দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি এখন চিকিৎসাধীন।’’

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: গণতান্ত্রিক যুক্তফ্রন্টAssembly

আহত আসলাম খানের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার ভোদরগঞ্জ থানার শাহজাহানপুর গ্রামে। তিনি কদমতলী থানার পলাশপুর শনিরআখড়া এলাকায় থাকতেন।

মনোয়ার হোসেন বলেন, ঘটনার পরপরই এলাকাবাসী হামলাকারীকে আটক করে পুলিশে দিয়েছে। তবে কেন এই হামলার ঘটনা ঘটেছে তা কেউ বলতে পারছে না।

এদিকে, রাত সাড়ে ৮টার দিকে দারুসসালামের মাতবরবাড়ি মসজিদ গলি এলাকার বাসায় টেলিভিশন দেখার সময় গুলিবিদ্ধ হয়েছেন জেসমিন বেগম (৩৫) নামের এক নারী। জেসমিনের ছেলের দাবি, জানালা দিয়ে আসা গুলিতেই তার মা আহত হয়েছেন।

জেসমিনের ছেলে ইয়াসিন বলেন, ‘‘রাত সাড়ে ৮টার দিকে আমার মা বাসার জানালা খোলা রেখে টেলিভিশন দেখছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা বাসার জানালা দিয়ে গুলি করে পালিয়ে যায়। গুলিটি মায়ের ডান হাতে লাগে। পরে আমি খবর পেয়ে বাসা থেকে মাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাত পৌনে ১১টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে আমার মা ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন।’’

গুলিবিদ্ধ নারীর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার উত্তর দাললা গ্রামে। দারুসসালামের ওই বাসায় ভাড়া থাকতেন। তার স্বামীর নাম আব্দুল মান্নান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিব ও মো. ফারুক দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা বলেন, গুলিবিদ্ধ দুজনেই ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। দুটি ঘটনার তথ্য সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

বিষয়: বাংলাদেশরাজধানীঅপরাধগুলিঢামেক
সর্বশেষ
  • ১

    শনিরআখড়ায় ব্যবসায়ীকে ও দারুসসালামে জানালা দিয়ে নারীকে গুলি

  • ২

    ‘বিপিএল হবে না? তামিম একটু অপেক্ষা করতে পারতেন’

  • ৩

    যে নদী কেড়ে নিল সব, তার তীরেই ‘শেষকৃত্য’

  • ৪

    হলুদ ফুলের রাজ্যে এক অচিন দরদ বন, পেনোয়ার গান-জন্মকথা

  • ৫

    নীতিমালা করে অটোরিকশা নিয়ন্ত্রণ হবে?

সম্পর্কিত
  • সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা

    সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা

    প্রাইভেট কার রাখা নিয়ে বিরোধে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এসময় আহত হয়েছেন পুলিশ সদস্যের ছেলেও। গতকাল শনিবার রাত ৮টার দিকে সাভারের আমিনবাজার বড়দেশি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম আলতাফ হোসেন (৫৮)। তিনি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এসআই হিসেবে ঢাকার মালিবাগ জোনে কর্মরত ছিলেন

  • জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান

    জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান

    “আগামী দিনে দেশে যে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে, তার সাথে ঈদের কোনো সম্পর্ক নেই। জনগণের যখনই প্রয়োজন হবে, আন্দোলনের ডাক তখনই আসবে।”

  • আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: গণতান্ত্রিক যুক্তফ্রন্ট

    আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: গণতান্ত্রিক যুক্তফ্রন্ট

    রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যাকাণ্ডসহ সকল হত্যা-ধর্ষণের ঘটনার দ্রুত বিচার ও বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্র

  • কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, “নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে যাবেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।” আজ শনিবার সকালে সিলেটের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালি