Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৫ সেপ্টেম্বর, ২০২৬
০৫ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৫ সেপ্টেম্বর, ২০২৬
০৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: গণতান্ত্রিক যুক্তফ্রন্ট

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২২: ০৫
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।

রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যাকাণ্ডসহ সকল হত্যা-ধর্ষণের ঘটনার দ্রুত বিচার ও বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।

Advertisement
Advertisement
Advertisement

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।

সমাবেশে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা বলেন, বিগত ৬ মাসে ক্ষমতাসীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। রংপুরের হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্তের পরিবর্তে ঘটনা ধামাচাপা দিতে গিয়ে মনগড়া গল্প প্রমাণ করেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে।

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্কাফী রতনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদের (মাহবুব) সাধারণ সম্পাদক হারুন উর রশীদ ভূঁইয়া, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য সীমা দত্ত, বিপ্লবী কমিউনিষ্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য নজরুল ইসলাম, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, সোনার বাংলা পাটির সভাপতি সৈয়দ হারুন অর রশীদ। সমাবেশ পরিচালনা করেন মঈনুদ্দিন চৌধুরী লিটন।

Advertisement
Advertisement
Advertisement

বক্তারা বলেন, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধ দমন ছাড়া গণতন্ত্র, মানবাধিকার ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকলে সমাজে অপরাধপ্রবণতা আরও বাড়বে। তাই অপরাধীদের দ্রুত বিচারের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি জাতীয় প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে।

বিষয়: প্রেসক্লাবরাজধানীসরকারসমাবেশআইনশৃঙ্খলা
সর্বশেষ
  • ১

    বইপড়া কর্মসূচিতে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের এক যুগের যাত্রা

  • ২

    আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: গণতান্ত্রিক যুক্তফ্রন্ট

  • ৩

    সরকার বলছে সারের মজুত আছে, আর কৃষক পাচ্ছে না, সংকট কোথায়

  • ৪

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

  • ৫

    ‘কোনো কালো গাড়িতে তাকে কেউ পিকআপ করেছিল কি না?’

সম্পর্কিত
  • কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, “নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে যাবেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।” আজ শনিবার সকালে সিলেটের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালি

  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত

    ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছার গোয়ালহাটি গ্রামে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের সময় নূর মোহাম্মদ শেখ শহীদ হন। মুক্তিযুদ্ধে তার অসামান্য আত্মত্যাগ ও বীরত্বের স্বীকৃতিস্বরূপ তাকে দেশের সর্বোচ্চ সামরিক সম্মাননা বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়।

  • ট্রাম্পের দুই বিশেষ দূত মস্কোয়

    ট্রাম্পের দুই বিশেষ দূত মস্কোয়

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে আলোচনার জন্য মস্কোয় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। মস্কোর ভনুকোভো বিমানবন্দরে অবতরণের পর রুশ কূটনীতিক কিরিল দিমিত্রিয়েভ তাদের স্বাগত জানান।ট্রাম্পের এই দুই বিশেষ মস্কোয় বৈঠক করবেন। এরপর আগামীকাল রোববার তারা কিয়েভ

  • ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের নতুন প্রস্তাব

    ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের নতুন প্রস্তাব

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার ঘোষণা করেছেন, তার দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্যে একটি সমঝোতা প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন। ট্রাম্পের এই ঘোষণার পর দীর্ঘদিনের প্রত্যাশিত এই কূটনৈতিক মিশনটি নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে।