Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮২৫

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১৮: ৪১
হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮২৫

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের লক্ষণ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এ পর্যন্ত ল্যাব-নিশ্চিত ও সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে মোট ৮২৫ জন প্রাণ হারিয়েছেন।

Advertisement

বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া নতুন পাঁচ শিশুর সকলেই সন্দেহভাজন হাম রোগী ছিলেন। এই নতুন মৃত্যুর পর দেশে সন্দেহভাজন হামে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩০ জন। অন্যদিকে ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া হাম রোগীর মৃত্যুর সংখ্যা পূর্বের ৯৫ জনেই অপরিবর্তিত রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত একদিনে দেশের বিভিন্ন স্থানে আরও ৯৯২ জন নতুন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত করা হয়েছে। এর ফলে সারাদেশে এ পর্যন্ত মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ২৪ হাজার ৭৪৫ জনে।

Advertisement
Advertisement
Advertisement

একই সময়ে ১১২ জন রোগীর ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত করা সম্ভব হয়েছে। এ নিয়ে দেশে মোট ল্যাব-নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৫৫৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের সার্বিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশের হাসপাতালগুলোতে হামের লক্ষণ নিয়ে সর্বমোট ১ লাখ ৭ হাজার ৬৫৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন ইতোমধ্যে বাড়ি ফিরে গেছেন।

বিষয়:
হাম
রোগ
স্বাস্থ্য অধিদপ্তর
হাসপাতাল
মৃত্যু
শিশু
Advertisement
সর্বশেষ
  • ১

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

  • ২

    নিজ দেশেই কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে ভারতীয়দের?

  • ৩

    সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

  • ৪

    মেয়ের মতো করে বড় করেছেন ৩৫ বছরের বনসাই!

  • ৫

    কবিতা কেন গান হয়?

সম্পর্কিত
  • বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে শিক্ষার পাঠ চুকিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন নায়লা শারাফ। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন। চাইলে কর্মজীবনের এই পর্যায়ে থিতু হতে পারতেন তিনি। কিন্তু ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যোগ

  • সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    বাসুদেব ধর বলেন, সংসদে হিন্দু ধর্মাবলম্বীদের কার্যত কোনো প্রতিনিধিত্ব নেই। এ ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপায় খুঁজে বের করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

  • ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    নতুন এক জনমত জরিপ অনুযায়ী, ফ্রান্সে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী রাজনীতিবিদ মারিন ল্য পেন শীর্ষ অবস্থানে উঠে এসেছেন। বলা হচ্ছে, চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় তিনি বামপন্থী ও মধ্যপন্থী উভয় প্রতিদ্বন্দ্বীদেরই পরাজিত করতে সক্ষম হবেন।

  • বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    একই সঙ্গে এতে প্রয়োজনীয় কারিগরি পরিবর্তনও আনা হয়েছে। যাত্রীদের অতিরিক্ত ভিড়ের সময় ছাদে ওঠার কথা মাথায় রেখে কোচের ছাদ অতিরিক্ত ওজন সহ্য করার মতো শক্ত করে তৈরি করা হয়েছে।