Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১৯: ৫৮
বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত
বাংলাদেশ রেলওয়ে। ছবি: চরচা

নতুন চুক্তির আওতায় বাংলাদেশ রেলওয়েকে ‘এলএইচবি’ ব্রডগেজ যাত্রীবাহী কোচের প্রথম চালান পাঠিয়েছে ইন্ডিয়ান রেলওয়েজ। আজ মঙ্গলবার ভারতের সরকারি প্রতিষ্ঠান রাইটস লিমিটেড জানায়, ২০০টি কোচ সরবরাহের চুক্তির অংশ হিসেবে প্রথম চালানে ১৮টি ব্রডগেজ কোচ বাংলাদেশে পাঠানো হয়েছে।

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এই তথ্য জানানো হয়।

Advertisement
Advertisement
Advertisement

সাত ধরনের ভিন্ন বৈশিষ্ট্যের এই কোচগুলো ভারতের পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরিতে (আরসিএফ) নির্মিত হচ্ছে।

রাইটস লিমিটেডের তথ্য অনুযায়ী, ১২ অক্টোবর পাঠানো প্রথম চালানে রয়েছে ১১টি শোভন চেয়ার, তিনটি এসি, দুটি শীতাতপনিয়ন্ত্রিত স্লিপার কোচ এবং দুটি শীতাতপনিয়ন্ত্রিত পাওয়ার কার।

রাইটস আরও জানিয়েছে, এখন পর্যন্ত তাদের সরবরাহ করা রেল ইঞ্জিনের সংখ্যা ২৮০ টির বেশি। এ ছাড়া তারা ১ হাজার ৮৫টির বেশি কোচ এবং ডিজেলচালিত একাধিক ইউনিটের ট্রেনসেট সরবরাহ করেছে।

ভারতের রেল কোচ কারখানা ও বাংলাদেশ রেলওয়ের মধ্যে সহযোগিতা শুরু হয় ২০১৫-১৬ অর্থবছরে। সে সময় ভারতের ওই কারখানা থেকে বাংলাদেশ রেলওয়েকে ১২০টি এলএইচবি ধরনের ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহ করা হয়েছিল।

বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে আসছে ১৯টি নতুন কোচrail

এই সহযোগিতার ধারাবাহিকতায় বাংলাদেশ রেলওয়ে ২০২৪ সালে রাইটসের মাধ্যমে নতুন একটি আদেশ দেয় যাতে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ তৈরি ও সরবরাহের কথা বলা হয়।

কোচগুলোতে নকশার বেশ কিছু উন্নয়ন ও পরিবর্তন আনা হয়েছে। এসব পরিবর্তন বিশেষভাবে এলএইচবি কোচের জন্য তৈরি করা হয়েছে। এর মধ্যে এমন কিছু বৈশিষ্ট্যও রয়েছে, যা এ ধরনের কোচে প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে।

স্টেইনলেস স্টিলের আর্মরেস্ট ও ফুটরেস্টসহ বিশেষভাবে ডিজাইন করা রিক্লাইনিং সিটও রয়েছে নতুন এই বগিগুলোতে। এর ফলে যাত্রীরা প্রয়োজন অনুযায়ী নিজেদের আসনটি কাত করে আরামদায়ক পজিশনে নিতে পারবেন।

এ ছাড়া যাত্রীবান্ধব নানা সুবিধাও যোগ করা হয়েছে এসব কোচে। যার মধ্যে রয়েছে— শীতাতপনিয়ন্ত্রিত (এসি) কোচে ফ্যানের ব্যবস্থা, সমন্বিত সিসিটিভি নজরদারি ব্যবস্থা, প্যাসেঞ্জার অ্যালার্ম সিস্টেম, আংশিক খোলার সুবিধাযুক্ত জানালা, বেবি কেয়ার রুম এবং প্রার্থনাকক্ষ।

একই সঙ্গে এতে প্রয়োজনীয় কারিগরি পরিবর্তনও আনা হয়েছে। যাত্রীদের অতিরিক্ত ভিড়ের সময় ছাদে ওঠার কথা মাথায় রেখে কোচের ছাদ অতিরিক্ত ওজন সহ্য করার মতো শক্ত করে তৈরি করা হয়েছে।

বাংলাদেশের জন্য এর বৈদ্যুতিক ব্যবস্থাতেও আনা হয়েছে বড় পরিবর্তন। ভারতীয় রেলওয়ের প্রচলিত ৭৫০ ভোল্টের প্রথার বিপরীতে বাংলাদেশ রেলওয়ের চাহিদা মেনে এসব কোচ ৪১৫ ভোল্ট বৈদ্যুতিক সিস্টেমে চলার উপযুক্ত করে তৈরি করা হয়েছে।

বিষয়: বাংলাদেশ রেলওয়েভারতবাংলাদেশযাত্রীবাহী ট্রেন
Advertisement
সর্বশেষ
  • ১

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

  • ২

    নিজ দেশেই কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে ভারতীয়দের?

  • ৩

    সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

  • ৪

    মেয়ের মতো করে বড় করেছেন ৩৫ বছরের বনসাই!

  • ৫

    কবিতা কেন গান হয়?

সম্পর্কিত
  • বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে শিক্ষার পাঠ চুকিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন নায়লা শারাফ। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন। চাইলে কর্মজীবনের এই পর্যায়ে থিতু হতে পারতেন তিনি। কিন্তু ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যোগ

  • সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    বাসুদেব ধর বলেন, সংসদে হিন্দু ধর্মাবলম্বীদের কার্যত কোনো প্রতিনিধিত্ব নেই। এ ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপায় খুঁজে বের করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

  • ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    নতুন এক জনমত জরিপ অনুযায়ী, ফ্রান্সে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী রাজনীতিবিদ মারিন ল্য পেন শীর্ষ অবস্থানে উঠে এসেছেন। বলা হচ্ছে, চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় তিনি বামপন্থী ও মধ্যপন্থী উভয় প্রতিদ্বন্দ্বীদেরই পরাজিত করতে সক্ষম হবেন।

  • রাশিয়ায় যুদ্ধে পাচারের শিকার ২০ বাংলাদেশির মৃত্যু: এসআরবি

    রাশিয়ায় যুদ্ধে পাচারের শিকার ২০ বাংলাদেশির মৃত্যু: এসআরবি

    উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় ৩০ জন বাংলাদেশিকে রাশিয়ায় নিয়ে যায় মানব পাচারকারী চক্র। পরে তাদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিতে বাধ্য করা হয়। তাদের মধ্যে প্রায় ২০ জন মারা গেছেন বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।