Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ভিন্নমত প্রকাশের পথ বইয়ের দোকানে হামলার ঘটনায় নাগরিক সমাজের উদ্বেগ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৫৮
ভিন্নমত প্রকাশের পথ বইয়ের দোকানে হামলার ঘটনায় নাগরিক সমাজের উদ্বেগ
ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল)-র লোগো। ছবি: সংগৃহীত

ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বাংলাবাজার শোরুমে হামলা, বিক্রয়কর্মীদের হয়রানি এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে দেশের নাগরিক সমাজ। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Advertisement

বিবৃতিতে উল্লেখ করা হয়, ২৮ সেপ্টেম্বর ইউপিএলের বাংলাবাজার শোরুমে একদল লোক জোরপূর্বক প্রবেশ করে আক্রমণাত্মক আচরণ করেন, দোকানের শাটার নামিয়ে দেন এবং বিক্রয়কর্মীদের হয়রানি করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আটকে রাখেন।

নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, যেকোনো বইয়ের বক্তব্য বা পর্যালোচনার সঙ্গে দ্বিমত বা সমালোচনা করার অধিকার সবার থাকলেও, পেশিশক্তির জোড়ে অন্যের বই প্রকাশ, বিক্রি বা পাঠের অধিকার কেড়ে নেওয়া সম্পূর্ণ বেআইনি। কোনো বই নিষিদ্ধের সিদ্ধান্ত কেবল আইনসম্মত প্রক্রিয়াতেই হতে পারে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর চাপিয়ে দেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে নয়। 'অসমাপ্ত আত্মজীবনী' বইটিকে ইতিহাসচর্চার গুরুত্বপূর্ণ উপাদান উল্লেখ করে তারা বলেন, ভিন্নমত প্রকাশের একমাত্র পথ মুক্ত আলোচনা, গবেষণা ও যুক্তি—কোনো বইয়ের দোকানে হামলা নয়।

বিবৃতিতে বিক্রয়কর্মীদের পুলিশ ফাঁড়িতে আটকে রাখার ঘটনায় পুলিশের ভূমিকা খতিয়ে দেখার পাশাপাশি ইউপিএল কর্মীসহ সকল প্রকাশনা প্রতিষ্ঠানের নিরাপত্তার জোর দাবি জানানো হয়। মতপ্রকাশের স্বাধীনতা ও জ্ঞানচর্চার পরিবেশ রক্ষা করতে লেখক, পাঠক ও প্রকাশকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।

Advertisement
Advertisement
Advertisement

বিবৃতিতে আইনজীবী সারা হোসেন, ড. শরীফ ভূঁইয়া, মানজুর আল মতিন, শিক্ষক মোশাহিদা সুলতানা, সামিনা লুৎফা, রুশাদ ফরিদী, ফিরদৌস আজীম, আলোকচিত্রী শহিদুল আলম, লেখক রেহনুমা আহমেদ, গবেষক সায়দিয়া গুলরুখ, অর্থনীতিবিদ জিয়া হাসান, সামাজিক কর্মী খুশী কবির ও আদিবাসী অধিকারকর্মী রাণী ইয়েন ইয়েনসহ ৩৬ জন বিশিষ্ট নাগরিক ও অধিকারকর্মী স্বাক্ষর করেন।

বিষয়: বাংলাবাজারহামলাবিবৃতিনিন্দা
Advertisement
সর্বশেষ
  • ১

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ২

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৩

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৪

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

  • ৫

    ‘আমাদের হাতে অন্য ধর্মের লোকেরা অনিরাপদ-এটা আওয়ামী লীগের পুরনো খেলা’

সম্পর্কিত
  • ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

  • খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

  • সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।

  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।