চরচা ডেস্ক

চীন ও রাশিয়ার সামরিক বাহিনী জাপান সাগর, পূর্ব চীন সাগর এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরের সংশ্লিষ্ট আকাশসীমায় ১১তম যৌথ কৌশলগত আকাশ টহল পরিচালনা করেছে।
আজ শনিবার এই টহল অনুষ্ঠিত হয়। বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, এ যৌথ টহল আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের দৃঢ় অঙ্গীকার এবং যৌথ সক্ষমতার প্রতিফলন ঘটিয়েছে।

তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মীর লাশ ভেসে ওঠার সামাজিক যোগাযোগমাধ্যমের একটি দাবিকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ পুলিশ। একই সাথে এই ভিত্তিহীন গুজবে কান না দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।