Advertisement

মেহেরপুরে বিএসএফের ‘পুশ-ইন’ রুখে দিল বিজিবি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

মেহেরপুরে বিএসএফের ‘পুশ-ইন’ রুখে দিল বিজিবি
মেহেরপুরের সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালিছে বিএসএফ। ছবি: ছবি: বিজিবির সৌজন্যে

মেহেরপুরের গাংনী উপজেলায় সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইনের) চেষ্টা চালিছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিহত করে ।

Advertisement

আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি। খবর ইউএনবির।

গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীন রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে চারজন অজ্ঞাতপরিচয় পুরুষকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়।

পরে সকাল পৌনে ৮টার দিকে বিএসএফের ১১ ব্যাটালিয়নের দীঘলকান্দি ক্যাম্প ওই চারজনকে ভারতের কাঁটাতারের বেড়ার ভেতরে ফিরিয়ে নিয়ে যায়।

Advertisement

কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ কামাল রনি জানান, গোয়েন্দা তথ্য, সীমান্তে টহল দলের সতর্ক অবস্থান ও তাৎক্ষণিক তৎপরতায় বিএসএফের এ চেষ্টা শনাক্ত ও প্রতিহত করা সম্ভব হয়।

রাশেদ কামাল আরও বলেন, বর্তমানে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল কার্যক্রম জোরদার রয়েছে।